1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

মানিকগঞ্জে ১৮ প্রতিবন্ধী পরিবার পেল হুইল চেয়ার

  • আপলোডের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

মোঃ বজলুর রহমান:-চলাচলের সীমাবদ্ধতা ও দীর্ঘদিনের ভোগান্তি কিছুটা লাঘব হলো মানিকগঞ্জের ১৮ জন প্রতিবন্ধী ব্যক্তির। জেলা লিগ্যাল এইডের উদ্যোগে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে হুইলচেয়ার। প্রয়োজনীয় এই সহায়তা পেয়ে উপকারভোগী ও স্বজনদের মাঝে দেখা দিয়েছে স্বস্তি ও আনন্দ।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ হুইলচেয়ার বিতরণ করা হয়। জেলা লিগ্যাল এইডের উদ্যোগে এবং রোটারি ক্লাব ঢাকা নর্থ ওয়েস্ট ও মানিকগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের অর্থায়নে কর্মসূচির আয়োজন করা হয়।চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আসাদ মো. মাহমুদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এস কে এম তোফায়েল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন চিফ লিগ্যাল এইড অফিসার দুরাখসা জাহান প্রিয়াংকা।বিশেষ অতিথি ছিলেন রোটারি ক্লাব ঢাকা নর্থ ওয়েস্টের সভাপতি শারমিন রহমান ও প্রকল্প পরিচালক কাজী সাহেরা আনোয়ারা শাম্মী সের। এ ছাড়া উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার, জিপি আব্দুল আওয়াল খান, শিশু সহিংসতা অপরাধ দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর ও জেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সমন্বয়ক অ্যাডভোকেট মাসুদুল হকসহ জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য, আইনজীবী, সাংবাদিক ও সংশ্লিষ্টরা।অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন। যথাযথ সুযোগ ও সহযোগিতা পেলে তারাও সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাদের অধিকার ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সবার দায়িত্ব।প্রধান অতিথি এস কে এম তোফায়েল হাসান বলেন, “মানুষকে সহযোগিতা করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। আমরা শুধু অসহায় প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে অসহায় মানুষের জীবন অনেকটাই সহজ হবে।”হুইলচেয়ার পাওয়া মানিকগঞ্জ পৌরসভার বার্তা গ্রামের মো. ফিরোজ বলেন, কোমরের সমস্যার কারণে ঠিকমতো হাঁটতে পারেন না। হুইলচেয়ার পাওয়ায় এখন তাঁর চলাচল অনেক সহজ হবে।সাত বছর বয়সী প্রতিবন্ধী শিশুর জন্য হুইলচেয়ার নিতে আসা শাহনাজ বলেন, “বাচ্চাটার জন্য হুইলচেয়ার খুবই প্রয়োজন ছিল। আজ পেয়ে অনেক উপকার হলো।”৮০ বছর বয়সী এক বৃদ্ধার জন্য হুইলচেয়ার নিতে আসা তাঁর ভাতিজা আমির মোল্লাও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। একইভাবে পায়ের সমস্যায় চলাচলে অসুবিধায় থাকা প্রতিবন্ধী যুবক মো. খোকন বলেন, হুইলচেয়ারটি তাঁর দৈনন্দিন চলাচলে বড় সহায়তা হবে।হুইলচেয়ার বিতরণের সময় উপকারভোগী ও তাদের স্বজনদের মুখে ছিল স্বস্তির হাসি। আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রতি হাততালি দিয়ে কৃতজ্ঞতা জানান উপস্থিতরা।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...