1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

সিলেট বোর্ডে মাহদী গোল্ডেন এ প্লাস পেয়েছে

  • আপলোডের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

সিলেট ব্যুরো

সিলেট শিক্ষা বোর্ডের ২০২৬ এস.এস.সি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছেনাদিমুল হক মাহদী। নগরীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ব্লুবার্ড হাইস্কুল এন্ড কলেজ থেকে এ বছর এস.এস.সি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে অংশ নিয়ে এ কৃতিত্ব পূর্ণ ফলাফল অর্জন করে মাহদী। মোট ১২৫০ নম্বরের পরীক্ষায় সে ১১৯৮ নম্বর পেয়ে বোর্ডে সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের মধ্যে অন্যতম স্থান লাভ করেছে। মাহদী,পেশায় চাকুরীজিবী ও সামাজিক,রাজনৈতিক এবং শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মোহাম্মদ নুরুল হক ও গৃহিনী মোছাম্মত রোমেনা আক্তার এর ২ সন্তানের মধ্যে ১ম সন্তান। তাদের ২য় সন্তান ঐ বিদ্যাপীঠের ৭ম শ্রেণীর মেধাবী ছাত্রী লাবিবা হক নুরী। তাদের গ্রামের বাড়ী ছাতক উপজেলার, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পীরপুর (মোকামবাড়ী),বর্তমানে সিলেট সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের আলফালাহ ১/এ, কারীপাড়া,আখালিয়ার বাসিন্দা। নাদিমুল হক মাহদী লেখাপড়ার পাশাপাশি ছোটবেলা থেকেই বিভিন্ন সৃজনশীল কর্মকান্ডের সাথে জড়িত ছিল। সে চিত্রাংকন,আবৃত্তি, রচনা প্রতিযোগীতা এবং বিভিন্ন বিষয় ভিত্তিক অলিম্পিয়াডে অংশগ্রহন করে জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন পুরস্কার, সম্মাননা স্মারক ও সনদপত্র লাভ করে। বিভিন্ন সময়ে, শ্রেণী ভিত্তিক, বিভিন্ন বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে, ১ম গ্রেডে এবং টেলেন্টপুল বৃত্তি লাভ করে।মাহদীর এই ফলাফলের পিছনে তার প্রচুর পরিশ্রমের পাশাপাশি, মহান আল্লাহপাকের অপার মেহেরবানির জন্য শুকরিয়া আদায় করেন। তার বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, প্রাইভেট টিউটর,তার মা বাবার মেহনত, তার দাদী ও নানা সহ তার পরিবারবর্গ এবং তার আত্মীয়-স্বজনের আন্তরিক দোয়া ও সহযোগীতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাকে লেখাপড়া করে কী হতে চাও,জানতে চাওয়া হলে,এর জবাব এড়িয়ে সে বলে, আগে প্রচুর পরিশ্রম করে এইচ.এস.সিতে ভাল ফলাফল করি, তারপরে কিছু একটা করে, এর সঠিক জবাব দেবো ইনশাআল্লাহ। আমি সর্বাবস্থায় মহান আল্লাহর সহায়তা প্রত্যাশা করি। আমার জীবনের সার্বিক সফলতার জন্য সকলের নিকট দোয়া কামনা করি।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...