1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হরিরামপুরে পর্যটকের ওপর হামলা-লুট, গ্রেপ্তার ৪ ইউপি নির্বাচনে মেম্বার হিসাবে কবির হোসেনকে দেখতে চায় এলাকাবাসী ঝালকাঠিতে ব্যবসায়ীকে অপহরণ, মারধর, চাঁদা দাবী এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সাংবাদিক সম্মেলন সিলেট বোর্ডে মাহদী গোল্ডেন এ প্লাস পেয়েছে ঈদগাঁওয়ে এসএসসি-দাখিলে জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থী সংবর্ধিত সিলেট তামাবিল সড়কে ভারতীয় জিরার আঁড়ালে মাদক আসছে: চোরাচালানের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স অব্যাহত! মানিকগঞ্জে ১৮ প্রতিবন্ধী পরিবার পেল হুইল চেয়ার বাঘাইছড়ি উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজের সাফল্য‎‎‎ মানবিকতার আরেক নাম ডা. নাবিল জুনায়েদ সিডনী— সন্ন্যাসী হত্যার সংবাদ প্রকাশ: কক্সবাজারে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

ইউপি নির্বাচনে মেম্বার হিসাবে কবির হোসেনকে দেখতে চায় এলাকাবাসী

  • আপলোডের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬


রিয়াজুল ইসলাম বাচ্চু:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই সরগরম হয়ে উঠেছে ঝালকাঠি সদর উপজেলার ১ নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বালিঘোনার মোম্বার প্রার্থীদের নিয়ে চলছে নানা আলোচনা, মতবিনিময় ও স্হানীয় রাজনৈতিক হিসাব-নিকাশ। এরই মধ্যে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ১ নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছাত্রদল-যুবদল – বর্তমান রানিং মেম্বার ৭ নং ওয়ার্ড বালিঘোনা মোঃ কবির হোসেন পদপ্রার্থী হিসেবে স্থানীয়দের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। বালিঘোনার জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন।
এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো, অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতায় এগিয়ে আসা এবং বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি সাধারণ মানুষের কাছে একজন পরিচিত ও আস্থাভাজন মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক বিরোধ নিষ্পত্তিতে সহযোগিতা করা, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার কারণে তিনি এলাকায় ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

এলাকাবাসীর মতে, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে মোঃ কবির হোসেন সবসময় সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছেন। যে কোনো সমস্যা বা প্রয়োজনে মানুষ সহজেই তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন বলেও অনেকে মন্তব্য করেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বালিঘোনার বিভিন্ন চায়ের দোকান এবং সামাজিক আড্ডায় মেম্বার পদে প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে। এসব আলোচনায় মোঃ কবির হোসেনের নামও গুরুত্বের সঙ্গে উঠে আসছে।
মেম্বার পদে দ্বিতীয়বারের মতো নির্বাচন করার বিষয়ে জানতে চাইলে মোঃ কবির হোসেন বলেন, “দলমত নির্বিশেষে ১ নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বালিঘোনার প্রতিটি মানুষই আমার পরিবারের সদস্য। সুখে-দুঃখে, প্রয়োজনে আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই। প্রতিটি মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে আমি আপোষহীনভাবে কাজ করতে বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, “আমি ৭ নং ওয়ার্ড বালিঘোনার মেম্বার হিসেবে বিগত দিন দায়িত্ব পালন করেছি। দায়িত্ব পালনকালে সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। জনগণ যদি আমাকে যোগ্য মনে করেন, তবে তাদের রায়ই হবে আমার সবচেয়ে বড় শক্তি।”
সবশেষে আমি আগামী ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসাবে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা কামনা করছি।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...