1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

হরিরামপুরে পর্যটকের ওপর হামলা-লুট, গ্রেপ্তার ৪

  • আপলোডের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

মোঃ বজলুর রহমান,

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীর পাড়ে বেড়াতে গিয়ে হামলা ও লুটপাটের শিকার হয়েছেন নাঈম মোল্লা নামে এক পর্যটক। এ ঘটনায় ৬-৭ জনের একটি দলের বিরুদ্ধে হামলা করে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলার বয়ড়া খালপাড় এলাকার আন্ধারমানিক পদ্মা নদীর পাড়ে এ ঘটনা ঘটে। নাঈম মোল্লার অভিযোগ, তিনি নদীর পাড়ে ঘুরতে গেলে কয়েকজন যুবক অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তার কাছ থেকে মোবাইল ফোন ও টাকা নিয়ে যায় তারা। পরে বিকেলে তিনি হরিরামপুর থানায় গিয়ে ঘটনাটি জানান।নাঈমের দেওয়া তথ্য ও শনাক্তের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে রিফাত ওরফে লাল (২২), সাগর (২১), অভি শিকদার (২৩) ও সাইম হোসেন (২৪)কে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার রিফাত ওরফে লাল আন্ধারমানিক গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে, সাগর একই গ্রামের সাইফুল মিয়ার ছেলে, অভি শিকদার দড়িকান্দি গ্রামের শরীফ শিকদারের ছেলে এবং সাইম হোসেন দিয়াপাড় গ্রামের বাসিন্দা।হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন বলেন, নাঈমের অভিযোগের পর আসামিদের শনাক্ত করে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের ৪(১) ধারায় মামলা হয়েছে। গ্রেপ্তারদের বুধবার আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...