1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে: চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের অভিনন্দন

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

মোঃ আলাউদ্দিন, লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের গর্বিত সন্তান, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সংসদ সদস্য জনাব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে চন্দ্রগঞ্জ প্রেসক্লাব।বৃহস্পতিবার প্রেসক্লাবের পক্ষ থেকে এক অভিনন্দন বার্তায় সভাপতি আবদুন নূর ও সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন এ শুভেচ্ছা জানান। তারা বলেন, এ্যানির দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, বিচক্ষণ নেতৃত্ব এবং জনকল্যাণে নিবেদিত ভূমিকা দেশের আইন-শৃঙ্খলা, জননিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক অবদান রাখবে।

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুন নূর বলেন,শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ শুধু লক্ষ্মীপুরবাসীর জন্য নয়, সমগ্র দেশের জন্য একটি আশাব্যঞ্জক অধ্যায়। আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে একটি মানবিক, জবাবদিহিমূলক ও জনবান্ধব স্বরাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠবে।প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন বলেন,লক্ষ্মীপুরের একজন কৃতী রাজনীতিক হিসেবে এ্যানি ভাইয়ের এই দায়িত্ব আমাদের জন্য গর্বের।

তাঁর অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্ব দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মজীবন কামনা করি।চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে দেশ ও জনগণের কল্যাণে সফলতা অর্জন করতে পারেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...