1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

খুটাখালী নয়াপাড়ায় বাস-জিটু সংঘর্ষে নিহত ৪, আহত ৫

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

শেফাইল উদ্দিন কক্সবাজার

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার খুটাখালী নয়াপাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া নতুন মসজিদ এলাকায় দ্রুতগতির লাল-সবুজ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী যাত্রীবাহী জিটু গাড়ির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—খুটাখালী ইউনিয়নের সেগুন বাগিচা এলাকার মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫), ঈদগাঁও উপজেলার পশ্চিম গজালিয়া এলাকার মৃত আবুল কাসেমের ছেলে মো. রফিক (২৯), খুটাখালী ইউনিয়নের সিয়াপাড়া এলাকার মৃত মঞ্জুর আলমের ছেলে মো. শাহেদ (২৭) এবং ঈদগাঁও উপজেলার নতুন অফিস এলাকার আমিনুল হকের ছেলে জিয়াবুল হক (২৫)।আহতরা হলেন—ঈদগাঁও উপজেলার নতুন অফিস এলাকার আব্দুস সামাদের ছেলে জিয়াবুল হক (৪০), নাপিতখালী এলাকার সৈয়দ আলমের ছেলে মো. সরোয়ার (১৯), একই এলাকার আলী মিয়ার ছেলে সৈয়দ আলম (৫০), চকরিয়ার মেধাকচ্ছপিয়া এলাকার বদরুদ্দোজার ছেলে দেলোয়ার হোসেন (৩৫) এবং টেকনাফের কিরনতলী এলাকার রহমত করিমের ছেলে সৈয়দ করিম (৩০)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজারমুখী লাল-সবুজ পরিবহনের একটি বাস দ্রুতগতিতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই জিটু গাড়িকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে জিটু গাড়িটি দুমড়েমুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে।

গাড়িটিতে থাকা নয়জন যাত্রীই গুরুতরভাবে আহত হন।খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে প্রথমে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহতদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়।মালুমঘাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. সামছুজ্জামান বলেন, “অতিরিক্ত গতির একটি লাল-সবুজ পরিবহন বাসের সঙ্গে বিপরীতমুখী জিটু গাড়ির সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।”ভয়াবহ এ দুর্ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। দুর্ঘটনার কারণ ও দায় নির্ধারণে পুলিশ তদন্ত করছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...