1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

ঝড়ো বাতাসে বোট উল্টে লংগদুর যুবক নিখোঁজ, ছেলেকে বাঁচাতে গিয়ে পানিতে তলিয়ে গেলেন বাবা

  • আপলোডের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সালাউদ্দীন শাহিন,বাঘাইছড়ি,(রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ও লংগদু উপজেলার শেষ সীমানা ১৪ নাম্বার বিলে প্রচন্ড ঝড়ো বাতাসে ইঞ্জিন চালিত বোট উল্টে আব্দুল সালাম (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। রবিবার ১৬ আগস্ট বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিকেলে হঠাৎ প্রচন্ড বাতাসের কবলে পড়ে বোটটি উল্টে যায়। এসময় পানিতে পড়ে যায় আব্দুল সালামের ১০ বছরের ছেলে। সন্তানকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেন বাবা আব্দুল সালাম। ছেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও, সন্তানকে বাঁচিয়ে নিজেই পানির স্রোতে তলিয়ে নিখোঁজ হন তিনি।দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। ছেলেকে উদ্ধার করা গেলেও এখন পর্যন্ত আব্দুল সালামের কোনো সন্ধান পাওয়া যায়নি। রাত পর্যন্ত স্থানীয়রা বিলের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেনি।নিখোঁজ আব্দুল সালামের স্থায়ী ঠিকানা লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও গ্রামে। ঘটনার খবর পেয়ে স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।একজন বাবার আত্মত্যাগের এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...