1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

আমেরিকার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন কক্সবাজারের কন্যা তাসনুবা ইসলাম তিহা

  • আপলোডের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

শেফাইল উদ্দিন, কক্সবাজার

কক্সবাজারের জন্য আবারও এলো গর্বের সংবাদ। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার খ্যাতনামা ডিউক ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করার জন্য বহুল কাঙ্ক্ষিত ফুল-ফান্ডেড স্কলারশিপ অর্জন করেছেন কক্সবাজারের কৃতী সন্তান তাসনুবা ইসলাম তিহা।তাসনুবা ইসলাম তিহা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আতিকুল ইসলাম সিআইপির সুযোগ্য কন্যা। তিনি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইলের সাবেক চেয়ারম্যান মরহুম নুরুল ইসলামের নাতনি।

শিক্ষাজীবনে মেধা ও কৃতিত্বের স্বাক্ষর রাখা তাসনুবা ইতোপূর্বে ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন। উচ্চশিক্ষার নতুন অধ্যায়ে এবার তিনি পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। ডিউক ইউনিভার্সিটিতে পিএইচডির এই সুযোগ তার দীর্ঘদিনের অধ্যবসায়, মেধা ও পরিশ্রমের অনন্য স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।তাসনুবার এই অর্জনে গর্বিত তার পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। বিশেষ করে কক্সবাজারের একজন কন্যা হিসেবে আন্তর্জাতিক পর্যায়ের এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চতর গবেষণার সুযোগ পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

তাসনুবার ছোট বোন নাইমা ইসলাম নমিও নর্থ সাউথ ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টিতে শিক্ষকতা করেছেন।এমন অর্জন শুধু তাসনুবা ও তার পরিবারের নয়, পুরো কক্সবাজারবাসীর জন্যও গর্ব ও আনন্দের বিষয়। তার এই সাফল্য কক্সবাজারের তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষা ও গবেষণায় আরও এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন শুভাকাঙ্ক্ষীরা।মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তাসনুবার বাবা আতিকুল ইসলাম সিআইপি।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...