1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

কক্সবাজার শহরের আবাসিক হোটেলের কক্ষ থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

  • আপলোডের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

শেফাইল উদ্দিন, কক্সবাজার

কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে হানিফ মিয়া নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৭ আগস্ট) দুপুরে শহরের লালদিঘীর পাড় এলাকার এন্ডারসন রোডের সৌদিয়া আবাসিক হোটেলের ১৯ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট হানিফ মিয়া ওই কক্ষটি ভাড়া নিয়ে হোটেলে অবস্থান করছিলেন। সোমবার দুপুর ১২টার দিকে কক্ষের ভেতরে তার মরদেহ পড়ে থাকতে দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।নিহত হানিফ মিয়া ঢাকার পল্লবী থানার মিরপুর বাউনিয়া বেড়িবাঁধ এলাকার ব্লক-বি’র বাসিন্দা মোহাম্মদ সিকান্দার গাজীর ছেলে।এদিকে হানিফ মিয়ার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এটি স্বাভাবিক মৃত্যু, নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে—তা খতিয়ে দেখছে পুলিশ।পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...