1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ: লক্ষ্মীপুরে ২০০ ডাস্টবিন স্থাপন

  • আপলোডের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

মো. আলাউদ্দিন, লক্ষ্মীপুর:

পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগর গড়ার লক্ষ্যে লক্ষ্মীপুর পৌরসভায় ১৫ লাখ টাকা ব্যয়ে ২০০টি প্লাস্টিকের ডাস্টবিন স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।সোমবার (১৭ আগস্ট) দুপুরে শহরের চকবাজার এলাকায় সড়কের পাশে ডাস্টবিন স্থাপনের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক সম্রাট খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্টের জেলা আহ্বায়ক ডা. রত্ন দ্বীপ পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।পৌর কর্তৃপক্ষ জানায়, শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমপূর্ণ এলাকায় পর্যায়ক্রমে ২০০টি ডাস্টবিন স্থাপন করা হবে। এর ফলে সড়কে ময়লা-আবর্জনা ফেলা কমবে এবং বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক সম্রাট খীসা বলেন, আমাদের লক্ষ্য একটি গ্রিন অ্যান্ড ক্লিন লক্ষ্মীপুর গড়ে তোলা। নগরবাসীর সচেতন অংশগ্রহণ ছাড়া এ উদ্যোগ সফল হবে না। সবাই নির্ধারিত ডাস্টবিন ব্যবহার করলে পরিচ্ছন্ন নগর গড়া সম্ভব।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, আধুনিক নগর ব্যবস্থাপনায় কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাস্টবিনের সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে পরিবেশ দূষণ কমবে, জনস্বাস্থ্য সুরক্ষিত হবে এবং লক্ষ্মীপুর আরও বাসযোগ্য নগর হিসেবে গড়ে উঠবে।অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতীকীভাবে ডাস্টবিন স্থাপনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...