1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

সরকারি যাকাত ফান্ড দারিদ্র্য বিমোচনে অনন্য ভূমিকা রাখছে: জেলা প্রশাসক

  • আপলোডের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

শেফাইল উদ্দিন, কক্সবাজার

দারিদ্র্য বিমোচন ও আর্তমানবতার সেবায় সরকারি যাকাত ফান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা যাকাত কমিটির সভাপতি মো. আঃ মান্নান।বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের আওতায় সরকারি যাকাত ফান্ডের অর্থে পরিচালিত সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।অনুষ্ঠানে ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরে সেলাই প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারীদের মধ্যে ১৮ জনের মাঝে সেলাই মেশিন এবং ২০২৪-২৫ অর্থবছরে কোর্স সম্পন্নকারী ৬০ জন প্রশিক্ষণার্থীর মাঝে মোট ১ লাখ ২০ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।জেলা প্রশাসক মো. আঃ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উপপরিচালক মুহাম্মদ সরওয়ার আকবর। সিনিয়র ফিল্ড সুপারভাইজার সাইফুদ্দিন খালেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকারি যাকাত ফান্ড দারিদ্র্য বিমোচন ও অসহায় মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রেখে চলেছে। যাকাত ফান্ডকে আরও সমৃদ্ধ করতে সম্মানিত যাকাতদাতাদের তাদের যাকাতের একটি অংশ সরকারি যাকাত ফান্ডে প্রদানের আহ্বান জানান তিনি।তিনি বলেন, সরকারি যাকাত ফান্ডের কার্যক্রম আরও সম্প্রসারিত হলে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ বাড়বে।এ সময় জেলা প্রশাসক প্রশিক্ষণার্থীদের বাল্যবিবাহ প্রতিরোধ ও যৌতুক প্রথার বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান।অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...