মো. আলাউদ্দিনঃ
নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গণিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।আটক ব্যক্তিরা হলেন, গণিপুর এলাকার আব্দুল মালেকের ছেলে মো. মনিরুজ্জামান ওরফে মনির (৩৩) ও আলাইয়ারপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শের বাড়ির মৃত মোহাম্মদ আলীর ছেলে মোঃ শহিদ (৬০)।পুলিশ সূত্রে জানা যায়, গণিপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফার্নিচার দোকানের সামনে অভিযান পরিচালনা করে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।