1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

পরিবেশ বিধ্বংসী ময়লার ডাম্পিং স্টেশন বন্ধের দাবিতে কক্সবাজারে মানববন্ধন

  • আপলোডের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

শেফাইল উদ্দিন, কক্সবাজার

কক্সবাজার পৌরসভার পরিবেশ বিধ্বংসী ময়লার ডাম্পিং স্টেশন এবং আইবিপি মাঠে জনস্বাস্থ্য ঝুঁকিপূর্ণভাবে বর্জ্য ফেলা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৯ আগস্ট) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমরা কক্সবাজারবাসী’র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকরা অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, পৌরসভার বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। বিশেষ করে আইবিপি মাঠে বর্জ্য ফেলার কারণে এবং কস্তুরাঘাট নতুন ব্রীজ এলাকায় ডাম্পিং স্টেশন থেকে দুর্গন্ধ, রোগজীবাণু ও পরিবেশগত ঝুঁকি বাড়ছে। দ্রুত এসব ডাম্পিং স্টেশন বন্ধ করে পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানান তারা।বক্তারা আরও বলেন, কক্সবাজার একটি আন্তর্জাতিক পর্যটন নগরী। এখানে পরিবেশ বিধ্বংসী ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনস্বাস্থ্য ও পরিবেশের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।মানববন্ধন শেষে দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়ে জেলা প্রশাসক ও পৌর প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...