1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বিশ্বমঞ্চে কক্সবাজারের শিক্ষার্থী পূর্ণতা সাহার জোড়া গোল্ড মেডেল

  • আপলোডের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

শেফাইল উদ্দিন, কক্সবাজার

বিশ্বমঞ্চে কক্সবাজারের নাম উজ্জ্বল করেছে মেধাবী শিক্ষার্থী পূর্ণতা সাহা। থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপ (ACL) গ্লোবাল রাউন্ডে অসাধারণ সাফল্য অর্জন করে সে জয় করেছে জোড়া গোল্ড মেডেল। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় একাধিক মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে মাত্র তৃতীয় শ্রেণির এই ক্ষুদে মেধাবী শিক্ষার্থী।পূর্ণতা সাহা কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে কক্সবাজারের সাবেক ট্রাফিক ইন্সপেক্টর পলাশ সাহার একমাত্র কন্যা।আন্তর্জাতিক মঞ্চে জোড়া গোল্ড মেডেল অর্জনের পাশাপাশি পূর্ণতা সাহার ঝুলিতে যুক্ত হয়েছে আরও বেশ কয়েকটি সম্মানজনক স্বীকৃতি। এর মধ্যে রয়েছে— ‘ডেইলি লাইফ আইনস্টাইন’ খেতাব, ‘ওয়ান ওয়ার্ল্ড স্টার অ্যাওয়ার্ড অব বাংলাদেশ’ এবং ‘ডাবল ক্রাউন চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ড’।মাত্র তৃতীয় শ্রেণিতে পড়ুয়া পূর্ণতার এমন সাফল্য কক্সবাজার তথা বাংলাদেশের জন্য গর্বের বিষয় বলে মনে করছেন তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। আন্তর্জাতিক অঙ্গনে একজন শিক্ষার্থীর মেধার স্বীকৃতি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং দেশের হাজারো শিক্ষার্থীর জন্যও অনুপ্রেরণার উৎস।পূর্ণতার বাবা পলাশ সাহা জানান, ‘স্পিকআপ’ থেকেই তার সন্তানের আন্তর্জাতিক পর্যায়ে পথচলার শুরু। স্পিকআপ-এর প্রতিষ্ঠাতা ও সিইও মোঃ রাসেলের উৎসাহ অনুপ্রেরণা এ সাফল্য অর্জনের মুল সহায়ক।সন্তানের এই অর্জনে তিনি স্পিকআপ এর শিক্ষক-শিক্ষার্থী, সংশ্লিষ্ট সবাই এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে মেয়ের ভবিষ্যৎ সাফল্যের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও প্রতিভা যাচাইয়ের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের তুলে ধরার সুযোগ তৈরি করে অলিম্পিয়াডভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সক্ষমতার স্বাক্ষর রাখার সুযোগ পায়।পূর্ণতা সাহার এই অর্জন প্রমাণ করে—সুযোগ ও সঠিক দিকনির্দেশনা পেলে কক্সবাজারের শিক্ষার্থীরাও বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উড়াতে পারে। তার এই সাফল্যের পথচলা ভবিষ্যতে আরও অনেক শিক্ষার্থীকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...