1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

২৭ বিজিবির উদ্যোগে বাঘাইছড়িতে উদ্বোধন হলো রিভারঘাট সড়ক,কমবে জনদুর্ভোগ।

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

সালাউদ্দীন শাহিন,বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

জনগণের দুর্ভোগ লাঘবে আরেকটি মাইলফলক। রাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের আওতাধীন রিভারঘাট পোস্ট সড়কের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।আজ বৃহস্পতিবার চৌমুহনী এলাকায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে সড়কটির শুভ উদ্বোধন ঘোষণা করেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান, মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর এম শাহিনুর রহমান এবং বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার।এছাড়াও অনুষ্ঠানে চৌমুহনী জামে মসজিদের সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সহ বিজিবির বিভিন্ন পদস্থ কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সড়কটি চলাচলের জন্য উন্মুক্ত হওয়ায় এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার নিরসন হবে। পাশাপাশি রিভারঘাট ও আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়ন ঘটবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।এমন জনবান্ধব উদ্যোগের জন্য এলাকাবাসী ২৭ বিজিবি মারিশ্যা জোন এবং জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...