1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

ঈদগাঁও উপজেলায় পৃথক অভিযান, ৯৫ হাজার টাকা জরিমানা

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

শেফাইল উদ্দিন , কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নিয়মনীতি অমান্য করে ব্যবসা পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ফুটপাত দখল এবং সড়কে অবৈধভাবে ট্রাক পার্কিংয়ের দায়ে এসব জরিমানা করা হয়।বৃহস্পতিবার (২০ আগস্ট) ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা এ অভিযান পরিচালনা করেন।অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় অস্বাস্থ্যকর পরিবেশ ও অন্যান্য অনিয়মের দায়ে তিনটি বেকারিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।জরিমানার আওতায় আসা প্রতিষ্ঠানগুলো হলো—ইসলামাবাদের ফকিরা বাজার এলাকার আর রহমান বেকারী, ঈদগাঁও জাগির পাড়ার আনন্দ বেকারী এবং জালালাবাদ সওদাগর পাড়ার নিউ ঢাকা বেকারী।এছাড়া ঈদগাঁও বাজারে ফুটপাত দখল করে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৯৮(৪) ধারায় দুই ব্যক্তিকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।অন্যদিকে, প্রধান সড়ক দখল করে অবৈধভাবে ট্রাক পার্কিং এবং সড়কে মালামাল আনলোড করার দায়ে কামাল উদ্দিনের মুদির দোকানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করে ঈদগাঁও থানার পুলিশ ও আনসার সদস্যদের একটি চৌকস দল।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থ রক্ষা, পরিবেশ সংরক্ষণ, ভোক্তা অধিকার নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা ও যানজট নিরসনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...