1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

চকরিয়ায় ভোক্তা অধিকার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

  • আপলোডের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

শেফাইল উদ্দিন, কক্সবাজার

কক্সবাজারের চকরিয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রবিবার (২৩ আগস্ট) সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফের নেতৃত্বে চকরিয়া উপজেলার বিভিন্ন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে থানা রোড এলাকার বাড়ি মাংস বিতানকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।মগবাজার এলাকার স্টার ব্রেড বেকারিকে পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ, সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি), উপাদানসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করা এবং বেকারি পণ্যে হাইড্রোজ ও অনুমোদনহীন রং ব্যবহারের অপরাধে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।চিরিংগা বাজার এলাকার বোরহান স্টোরকে মোড়কজাত শিশু খাদ্যে উৎপাদনের তারিখ ও মেয়াদ উল্লেখ না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় হোটেল আল মদিনাকে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং কাঁচা ও রান্না করা খাবার একই সঙ্গে সংরক্ষণের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া পিউরিয়া মিষ্টির দোকানকে মোড়কজাত পণ্যে এমআরপি না থাকা এবং মিষ্টিতে তেলাপোকার উপস্থিতির মতো অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানকালে বিভিন্ন ফলের দোকান, ফার্মেসি ও মুদি দোকানও তদারকি করা হয়। ব্যবসাপ্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন, সঠিক ওজনে পণ্য ক্রয়-বিক্রয় এবং পণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে কি না—এসব বিষয়ে নিবিড়ভাবে তদারকি করা হয়।তদারকির সময় উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে সচেতন করা হয় এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।অভিযানে সহায়তা করেন চকরিয়া পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর হায়দার আলী, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আরিফুল ইসলাম এবং চকরিয়া থানা পুলিশের একটি চৌকস দল।ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...