1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

গাছ উৎসবে সিংগাইরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

  • আপলোডের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

মোঃ বজলুর রহমান,

‘গাছ লাগাই, গাছ বাঁচাই—সবুজ ভবিষ্যৎ গড়ি’ এই প্রত্যয়ে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নে শুরু হয়েছে ‘গাছ উৎসব ২০২৬’। গাছ লাগানো ও পরিচর্যা, গাছের চারা বিতরণ এবং নতুন প্রজন্মের মধ্যে গাছের প্রতি ভালোবাসা ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এ সামাজিক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় জয়মন্টপ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা বলেন, ‘শুধু গাছ লাগালেই হবে না, গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। একটি গাছ একটি পরিবারের ছায়া, পরিবেশের ভারসাম্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ। শিশু-কিশোরদের মধ্যে ছোটবেলা থেকেই গাছের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে।’তিনি বলেন, ‘প্রকৃতিকে রক্ষা করার দায়িত্ব শুধু সরকারের নয়, এটি সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব। এমন সামাজিক উদ্যোগের মাধ্যমে একটি এলাকায় সবুজের যে আন্দোলন তৈরি হয়, তা ধীরে ধীরে পুরো সমাজে ছড়িয়ে পড়তে পারে।’মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, ‘বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যা ও সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি চারা রোপণের পর সেটি যেন বড় হয়ে ওঠে, সেদিকে সবাইকে নজর দিতে হবে। বিশেষ করে নতুন প্রজন্মকে এ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করতে পারলে পরিবেশ রক্ষার আন্দোলন আরও শক্তিশালী হবে।’তিনি আরও বলেন, ‘শিশুদের হাতে গাছের চারা তুলে দেওয়া মানে শুধু একটি গাছ লাগানো নয়, বরং তাদের হাতে একটি সুন্দর ও বাসযোগ্য ভবিষ্যতের দায়িত্ব তুলে দেওয়া।’অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা প্রয়োজন। এ জন্য সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। পরে অতিথিরা বৃক্ষরোপণ করেন এবং স্থানীয়দের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...