1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বাঘাইছড়িতে ‘হিল ফ্লাওয়ার’এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত, সীমান্তবর্তী বনাঞ্চল ও বন্যপ্রাণী সুরক্ষার তাগিদ

  • আপলোডের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সালাউদ্দীন শাহিন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে এনজিও সংস্থা ‘হিল ফ্লাওয়ার’এর উদ্যোগে একটি প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।আজ উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে প্রকল্পের বিস্তারিত লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে এই আলোচনা সভার আয়োজন করা হয়।হিল ফ্লাওয়ারের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ শামসুদ্দোহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান।সভায় বিশেষ অতিথি ছিলেন আরণ্যক ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার ড. মোহাম্মদ শওকত হোসাইন।এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ড. নাদিমুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা নূর আলম এবং রাসিকা চাকমা। অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার, মৌজা হেডম্যান, কার্বারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।অবহিতকরণ সভায় জানানো হয়, সীমানা ছাড়িয়ে বাংলাদেশ ও ভারতের চট্টগ্রাম-লুসাই আন্তঃসীমান্ত অঞ্চলের বৃহৎ বিড়ালজাতীয় প্রাণী (Big Cats) ও তাদের প্রাকৃতিক আবাসস্থল সুরক্ষা শীর্ষক প্রকল্পের মাধ্যমে সীমান্তবর্তী বনাঞ্চল রক্ষা করা হবে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো বন্যপ্রাণী ও পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা অর্জনে প্রত্যক্ষ সহায়তা প্রদান করা।বক্তারা প্রকল্পের সফল বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...