1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

ডিস্ট্রিক্ট চেয়ারপারসন নির্বাচিত হওয়ায় লায়ন অধ্যক্ষ শেখ রফিকুল ইসলামকে সংবর্ধনা

  • আপলোডের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

শুভ সমাদ্দার

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট চেয়ারপারসন নির্বাচিত হওয়ায় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ লায়ন প্রফেসর শেখ রফিকুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে।পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক-কর্মকর্তা পরিষদের আয়োজনে কলেজ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে লায়ন প্রফেসর শেখ রফিকুল ইসলামসহ কলেজের শিক্ষক-কর্মকর্তা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে শিক্ষক-কর্মকর্তারা ফুল দিয়ে লায়ন প্রফেসর শেখ রফিকুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তার নেতৃত্বে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের কার্যক্রম আরও গতিশীল ও সাফল্যমণ্ডিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।এ সময় লায়ন প্রফেসর শেখ রফিকুল ইসলাম বলেন, “ছোটবেলা থেকেই মানুষের সেবা করতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। সব সময় মানুষের পাশে থাকতে ভালো লাগে এবং যথাসম্ভব মানুষের উপকার করার চেষ্টা করি। জীবনের বাকি সময়টুকুও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।”তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পাওয়া একটি বড় সৌভাগ্যের বিষয়। নতুন দায়িত্বের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মানবসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠানটি শেষ হয়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...