1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বাঘাইছড়িতে পুকুরে ডুবে মাদ্রাসার ছাত্র অচেতন, খাগড়াছড়ি রেফার

  • আপলোডের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সালাউদ্দীন শাহিন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক মাদ্রাসা ছাত্র অচেতন হয়ে পড়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে রেফার করা হয়েছে।আজ ২৪ আগস্ট ২০২৬ ইং তারিখ বিকালে বাঘাইছড়ি পৌরসভার ৪নং ওয়ার্ডের মাদ্রাসাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। কাঁচালং দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র মোঃ সাইফুল ইসলাম (১২) মাদ্রাসার মাঠে খেলাধুলা শেষে পুকুরে গোসল করতে যায়। সাঁতার না জানার কারণে সে পানিতে তলিয়ে যায়।পরবর্তীতে তার সঙ্গে থাকা সহপাঠীরা তাকে পানির নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। স্থানীয় জনসাধারণের সহযোগিতায় দ্রুত তাকে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে অক্সিজেনসহ প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। চিকিৎসার পর তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে রেফার করেন।মোঃ সাইফুল ইসলাম বয়স ১২ বছর পিতা: মোঃ আব্দুল আলম ঠিকানা: মাদ্রাসাপাড়া, ৪নং ওয়ার্ড, বাঘাইছড়ি পৌরসভা, রাঙ্গামাটি।প্রশাসনের পক্ষ থেকে সকল অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানকে শিশুদের পুকুর ও জলাশয়ের কাছে খেলাধুলার সময় সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...