1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বেতাগীতে ভ্রাম্যমাণ আদালতে দেশীয় জাল জব্দ, আগুনে বিনষ্ট

  • আপলোডের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

স্বপন কুমার ঢালী, বেতাগী :

বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ও অবৈধ দেশীয় জাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে এসব জাল জব্দ করা হয়।সোমবার (২৪ আগস্ট) বেতাগী উপজেলার বিভিন্ন নদী ও খালসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদী ও খালে অবৈধভাবে মাছ শিকারের কাজে ব্যবহৃত বেশ কিছু নিষিদ্ধ দেশীয় জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. মারুফ হোসেন মিনার বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে নদী-খাল ও জলাশয়ে অবৈধ জাল ব্যবহার করতে না পারে, সে জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। জেলেদের মাছ ধরার ক্ষেত্রে প্রচলিত আইন ও সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, ‘ নদী-খালে অবৈধ জালের ব্যবহার বন্ধ করা গেলে মাছের উৎপাদন বাড়বে এবং জলজ সম্পদ রক্ষা করা সম্ভব হবে। তবে শুধু অভিযান পরিচালনা নয়, অবৈধ জাল বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেস্ট মুহ: সাদ্দাম হোসেন বলেন, নিষিদ্ধ এসব জালের ফাঁস অত্যন্ত ছোট হওয়ায় মাছের পাশাপাশি বিভিন্ন প্রজাতির পোনা ও জলজ প্রাণীও আটকা পড়ে। এতে নদী-খালের মাছের প্রজনন ও স্বাভাবিক জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে মা মাছ ও বিভিন্ন প্রজাতির ছোট মাছ রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধ করা জরুরি।উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন, ‘ বেতাগীর নদ-নদী ও জলাশয়ে মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...