1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

রোহিঙ্গা ক্যাম্পে মর্মান্তিক দুর্ঘটনা: জেনারেটরে ওড়না-চুল পেঁচিয়ে আইওএমের নারী প্রকৌশলীর মৃত্যু

  • আপলোডের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

শেফাইল উদ্দিন, কক্সবাজার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মর্মান্তিক দুর্ঘটনায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) এক নারী প্রকৌশলীর মৃত্যু হয়েছে। কাজ পরিদর্শনের সময় জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।নিহত প্রকৌশলীর নাম ফারহানা হক (২৯)। তিনি ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা এবং আইওএমের সিনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৩-এর ব্লক-এ/১১ এলাকায় অবস্থিত আইওএম হাসপাতালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।উখিয়া থানা পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের কাজ পরিদর্শনের জন্য ক্যাম্প-৩-এর আইওএম হাসপাতালে যান ফারহানা হক। সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে পরিদর্শনকালে হঠাৎ তাঁর পরনের ওড়না একটি চালু জেনারেটরের সঙ্গে পেঁচিয়ে যায়। একপর্যায়ে তাঁর মাথার চুলও জেনারেটরের সঙ্গে আটকে গিয়ে তিনি গুরুতর আহত হন।ঘটনার পর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকেরা তাঁকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে সদর হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।উখিয়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, ক্যাম্প-৩-এর আইওএম হাসপাতালে কাজ পরিদর্শনের সময় জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ওই নারী প্রকৌশলী গুরুতর আহত হন। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...