1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বেগমগঞ্জে মাদক ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি-সমাবেশ

  • আপলোডের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

মোঃ আলাউদ্দিন:

চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৪ আগস্ট) বেগমগঞ্জ উপজেলার ৪ নম্বর আলাইয়ারপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এবং বেগমগঞ্জ মডেল থানার সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। র‍্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ইমরান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান, সহকারী পুলিশ সুপার আব্দুর রহিম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম।এছাড়া উপস্থিত ছিলেন আলাইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মীর জুমলা মিঠু, সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন মানিক, চন্দ্রগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কামরুল ইসলাম রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধের আহ্বানপ্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ইমরান খান বলেন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে একসঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে অভিভাবকদের নজরদারি বাড়ানোর পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করতে হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান বলেন, মাদক ও কিশোর অপরাধ সমাজের জন্য বড় হুমকি। সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলে এসব অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব।সভাপতির বক্তব্যে বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. শামসুজ্জামান বলেন, মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং দমনে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। অপরাধের তথ্য গোপন না রেখে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।সমাবেশে বক্তারা মাদক কারবারি, সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি যেকোনো অপরাধের তথ্য পুলিশকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।আয়োজকরা জানান, আলাইয়ারপুর ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজন করা হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...