1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

ঝালকাঠির রাজাপুরে মাদকসেবনরত অবস্থায় যুবক গ্রেফতার, ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

  • আপলোডের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

মোঃ মারুফ হোসেনঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলায় মাদকসেবনরত অবস্থায় মো. তাওহিদ শিকদার (২০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।গ্রেফতারকৃত তাওহিদ শিকদার রাজাপুর উপজেলার বড় কৈবর্তখালী গ্রামের মো. দুলাল শিকদারের ছেলে।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর উপজেলার বড় কৈবর্তখালী গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মাদকসেবনরত অবস্থায় হাতেনাতে তাওহিদ শিকদারকে আটক করা হয়।পরবর্তীতে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম রেজা সজিব। অপরাধ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...