1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বামনায় বাজারের ব্যাগে ফেলে রাখা সদ্যোজাত কন্যাশিশু উদ্ধার

  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

বিশেষ প্রতিনিধিঃ

বরগুনার বামনা উপজেলার সোনাখালি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে সড়কের পাশ থেকে বাজারের ব্যাগে ভরে ফেলে রাখা এক সদ্যোজাত কন্যাশিশুকে উদ্ধার করেছেন স্থানীয়রা। সোমবার (২৪ আগস্ট) বিকেলে শিশুটির কান্নার শব্দ শুনে তাকে উদ্ধার করা হয়। পরে তাৎক্ষণিকভাবে শিশুটিকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৫টার দিকে বামনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে সড়কের পাশ থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান বাবুল মিয়া নামে এক ব্যক্তি। কান্নার শব্দের উৎস খুঁজতে গিয়ে তিনি বাজারের একটি ব্যাগের ভেতর সদ্যোজাত শিশুটিকে পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি দ্রুত ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার কামরুজ্জামানকে জানান।খবর পেয়ে ফায়ার ফাইটার কামরুজ্জামান ও ফায়ার সার্ভিসের সামনে চা-বিক্রেতা তারিক হোসেন ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পরে তারা শিশুটিকে দ্রুত বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শিশুটির প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়।শিশুটিকে উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই ঘটনাস্থলে এসে শিশুটিকে একনজর দেখার চেষ্টা করেন। কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে রেখে গেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। শিশুটির পরিচয় ও তার বাবা-মায়ের সন্ধানও পাওয়া যায়নি।শিশুটির পরিচর্যার বিষয়টি বিবেচনা করে চা-বিক্রেতা তারিক হোসেন তাকে নিজের জিম্মায় নেন। বর্তমানে তার বোনের তত্ত্বাবধানে রয়েছে সদ্যোজাত কন্যাশিশুটি। স্থানীয়রা জানান, শিশুটিকে উদ্ধারের পর থেকে তারিক হোসেনের পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় যত্ন ও পরিচর্যা করা হচ্ছে।এ ঘটনায় এলাকায় মানবিকতা ও দায়িত্বশীলতার দৃষ্টান্ত তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। একই সঙ্গে নবজাতক শিশুটিকে এমন নির্মমভাবে ফেলে যাওয়ার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন তারা। শিশুটির প্রকৃত পরিচয় ও তাকে ফেলে যাওয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...