1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বাঘাইছড়িতে উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজে যুক্ত হলো আধুনিক আইসিটি ল্যাব সামগ্রী

  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

সালাউদ্দীন শাহিন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হলো। বিদ্যালয়ের আইসিটি ল্যাবের জন্য নতুন প্রযুক্তি সামগ্রী প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙামাটি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী আমেনা মারজান মহোদয়ের একান্ত প্রচেষ্টায় এই সহযোগিতা সম্ভব হয়েছে। আজ মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে সামগ্রীগুলো বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন।

প্রদানকৃত সামগ্রীর তালিকা ৬৫ ইঞ্চি LED Monitor – ১টি CPU – ১টি Keyboard – ১টি Wireless Mouse- ১টি Multiplug- ১টি UPS – ১টি 12V Battery – ২টি Monitor Stand – ১টি
হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান বলেন, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশে এই সামগ্রীগুলোর সঠিক ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি একইসাথে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙামাটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বিদ্যালয়ের শিক্ষক পরিবারের পক্ষ থেকেও জনাব আমেনা মারজান মহোদয়কে এই শিক্ষাবান্ধব উদ্যোগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মানিত উপ-সহকারী প্রকৌশলী জনাব হাসান মোহাম্মদ নোমান এর প্রতি।

বিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, এই প্রযুক্তি-সহায়ক সংযোজন শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও ডিজিটাল দক্ষতা বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। আজকের এই উদ্যোগ আগামী দিনের প্রযুক্তিবান্ধব, জ্ঞাননির্ভর ও আধুনিক বিদ্যালয় গড়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...