1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বাঘাইছড়িতে বর্ণাঢ্য জশনে জুলুস: নবীর আদর্শে শান্তির সমাজ গড়ার অঙ্গীকার

  • আপলোডের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

সালাউদ্দিন শাহিন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

রাঙামাটির বাঘাইছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে।ঐতিহাসিক জশনে জুলুস ও র‌্যালিবুধবার, ২৬ আগস্ট সকালে বটতলী দরবার শরীফের আয়োজনে এবং আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সহযোগিতায় এক বর্ণাঢ্য জশনে জুলুস বের হয়। সকাল ৮টায় বটতলী দরবার শরীফ থেকে শুরু হওয়া র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী মুক্তমঞ্চে এসে শেষ হয়।র‌্যালিতে হাজারো ধর্মপ্রাণ মুসলমান নবীর শানে দরুদ ও নাতে রাসুল পড়তে পড়তে অংশ নেন। পুরো এলাকা তখন “মারহাবা ইয়া রাসুলুল্লাহ” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। পরে চৌমুহনী মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভাপতিত্ব করেন, বটতলী দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ আব্দুন নূর ছাহেব সঞ্চালনা করেন, সিঙ্গীনালা দাখিল মাদ্রাসার সুপার শাহজাদা মোহাম্মদ আব্দুল বারী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মাওলানা আবু হানিফ নঈমী সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী, গাউছিয়া কমিটির বাঘাইছড়ি সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, বিশেষ বক্তা মাওলানা মোজাম্মেল হক নুরী এছাড়া বিভিন্ন মসজিদের খতিব, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান সভায় অংশ নেন।বক্তারা বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) শুধু আনন্দের দিন নয়, এটি মানবতার মুক্তির বার্তা স্মরণ করার দিন। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আগমনের মাধ্যমে অশান্ত ও অবিচারে জর্জরিত পৃথিবী শান্তির আলো পেয়েছিল।তাঁরা আরও বলেন, তাঁর দেখানো আদর্শই পারে ভ্রাতৃত্ব, দয়া ও মানবিক সমাজ গড়ে তুলতে। ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে নবীর জীবনাদর্শ প্রয়োগ করলেই ঈদে মিলাদুন্নবির প্রকৃত তাৎপর্য ফুটে উঠবে।এসময় বক্তারা দেশের বিভিন্ন মাজারে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, তৌহিদী জনতা নামে যারা দেশে অরাজকতা সৃষ্টি করছে, তাদের প্রকৃত পরিচয় উন্মোচন করতে হবে।আলোচনা শেষে বটতলী দরবার শরীফে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। নবীর দেখানো পথে সমাজ গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...