1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

হৃদযন্ত্রের জটিল অস্ত্রোপচার ৩১ আগস্ট: হাসপাতালে ঈদগাঁও উপজেলা বিএনপি নেতা আব্দুস সালাম, চাইলেন দোয়া

  • আপলোডের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

শেফাইল উদ্দিন, কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা বিএনপির প্রবীণ ও নিবেদিতপ্রাণ নেতা, সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম গুরুতর অসুস্থ হয়ে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আগামী ৩১ আগস্ট তাঁর হৃদযন্ত্রের একটি গুরুত্বপূর্ণ ও জটিল অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।আলহাজ্ব আব্দুস সালাম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তৃণমূল থেকে উঠে আসা এই প্রবীণ নেতা দলীয় রাজনীতিতে নানা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন করতে গিয়ে একাধিক মামলার পাশাপাশি কারাভোগও করেছেন বলে দলীয় নেতাকর্মীরা জানান।দলীয় নেতাকর্মীদের কাছে ত্যাগী, নির্লোভ ও আপসহীন নেতা হিসেবে পরিচিত আব্দুস সালাম বর্তমানে হাসপাতালের শয্যায় চিকিৎসাধীন। শারীরিকভাবে দুর্বল হলেও তিনি মানসিকভাবে দৃঢ় রয়েছেন। মোবাইল ফোনে যোগাযোগের সময় আবেগাপ্লুত কণ্ঠে তিনি দেশবাসী, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।এদিকে তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে ঈদগাঁও ও কক্সবাজারের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁর সুচিকিৎসা ও সার্বিক সহযোগিতার জন্য কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজলের সহানুভূতিশীল দৃষ্টি ও সহযোগিতা কামনা করেছেন স্থানীয় নেতাকর্মীরা।ঈদগাঁও উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আলহাজ্ব আব্দুস সালামের দ্রুত সুস্থতা কামনা করেছেন। একই সঙ্গে তাঁর আসন্ন অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়া এবং দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছেন।প্রবীণ এই নেতার কঠিন সময়ে সবার দোয়া ও ভালোবাসাই এখন সবচেয়ে বড় প্রত্যাশা।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...