1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বাঘাইছড়িতে তিন কিলো ছড়ার পানিতে ডুবে শিশুর মৃত্যু, মা ঘুমিয়ে থাকায় টের পাননি কেউ

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

সালাউদ্দীন শাহিন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড গোলাছড়ি পাহাড়ি ছড়ার পানিতে ডুবে নিশিতা ত্রিপুরা নামে ৬ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ১১টার পর উপজেলার গোলাছড়ি তিন কিলো এলাকার একটি পাহাড়ি ঝিরিতে।নিহত শিশুর পরিচয়, নিশিতা ত্রিপুরা বয়সঃ ৬ বছর পিতাঃ মৃতঃ দিপেন ত্রিপুরা বাড়িঃ রুপকারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড গোলাছড়ি তিন কিলো এলাকা, বাঘাইছড়ি।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় নিশিতার মা ঘুমিয়ে ছিলেন। মা ঘুমে থাকার সুযোগে ছোট্ট নিশিতা একাই গোসল করার জন্য বাড়ির পাশের পাহাড়ি ঝিরিতে নেমে যায়। অনেকক্ষণ মেয়েকে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা ঝির পানিতে নিশিতাকে অচেতন অবস্থায় ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।স্থানীয় বাসিন্দা মনীষী চাকমা বলেন, আমরা যখন ছুটে গিয়ে দেখি তখন মেয়েটা পানিতে ভাসতেছে। সাথে সাথে তুলে হাসপাতালে নেওয়ার চেষ্টা করি। কিন্তু বাচ্চাটা তখনই মারা গেছে। মা ঘুমিয়ে ছিল, কেউ বুঝতেই পারেনি মেয়েটা কখন পানিতে নেমেছে। খুবই কষ্টের ঘটনা।এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিশিতার অকাল মৃত্যুতে স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন।স্থানীয়রা অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন, পাহাড়ি এলাকায় ছোট শিশুদের একা ঝিরি বা পানির কাছে যেতে না দিতে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...