1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বাঘাইছড়িতে পশ্চিম মুসলিম ব্লক মহিলা মাদ্রাসা ও এতিমখানার ফ্লোর ঢালাইয়ের কাজ চলছে

  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

সালাউদ্দীন শাহিন, বাঘাইছড়ি, (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

রাঙামাটির বাঘাইছড়িতে যুবক ও ছাত্র সমাজের আন্তরিক প্রচেষ্টায় পশ্চিম মুসলিম ব্লক মহিলা মাদ্রাসা ও এতিমখানার নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম মুসলিম ব্লকের যুবক ও ছাত্রদের সার্বিক সহযোগিতায় মাদ্রাসা ও এতিমখানার বারান্দার নির্মাণ কাজ সফলভাবে শেষ হয়েছে। বারান্দার কাজ শেষ হওয়ার পর এখন ফ্লোর ঢালাইয়ের কাজ চলছে। এলাকার ধর্মপ্রাণ মুসলমান ও শিক্ষানুরাগী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠছে। যুবক ও ছাত্ররা শারীরিক শ্রম, আর্থিক সহযোগিতা এবং সার্বিক তত্ত্বাবধানের মাধ্যমে কাজে সহযোগিতা করে যাচ্ছেন।এলাকাবাসী মনে করছেন, এই মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা হলে এলাকার অসহায় এতিম ও দরিদ্র মেয়েরা দ্বীনি শিক্ষা অর্জনের সুযোগ পাবে। পাশাপাশি এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে পড়বে।কাজের অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করে এলাকাবাসী বলেন, যুবক ও ছাত্ররা যে আন্তরিকতা নিয়ে কাজ করছে তা সত্যিই প্রশংসনীয়। আমরা আশা করি খুব শীঘ্রই মাদ্রাসা ও এতিমখানার কাজ সম্পূর্ণ হবে।নির্মাণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন উদ্যোক্তারা।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...