1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

চাঁদা না পেয়ে অসহায় দিনমজুরের বসতবাড়িতে তাণ্ডব: ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে লুটপাট ও ভাঙচুরের চাঞ্চল্যকর অভিযোগ

  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

শেফাইল উদ্দিন, কক্সবাজার

কক্সবাজারের উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা কুদ্দুসুর রহমানের দাবিকৃত মোটা অংকের চাঁদা না দেওয়ায় এক অসহায় দিনমজুরের বসতবাড়ি ভাঙচুর ও জোরপূর্বক উচ্ছেদের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।এ ঘটনায় এলাকার লোকজনের মাঝে মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।স্থানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ২টার দিকে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভিলেজার পাড়া এলাকায় ঈদগাঁও উপজেলার ইসলামপুর ভিলেজার পাড়া এলাকার সামাজিক বনায়নের ক্রয়কৃত জায়গায় দীর্ঘদিন ধরে একটি টিনের ঘর তৈরি করে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছিলেন দিনমজুর শফিউল আলম। কিন্তু ঘটনার দিন ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা কুদ্দুসুর রহমানের সরাসরি নেতৃত্বে একদল লোক অতর্কিত হামলা চালিয়ে ঘরবাড়ি ভেঙে গুঁড়িয়ে দেয়।ভুক্তভোগী শফিউল আলমের স্ত্রী শবে মেরাজ ক্ষোভ ও কান্নাজড়িত কণ্ঠে জানান, “কিছুদিন আগেও উচ্ছেদের ভয় দেখিয়ে রেঞ্জ কর্মকর্তা কুদ্দুসুর রহমান আমাদের কাছ থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নেন। এর কিছুদিন যেতে না যেতেই তিনি পুনরায় বড় অংকের চাঁদা দাবি করেন। আমরা সেই টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় রেঞ্জ কর্মকর্তা তার দলবল নিয়ে এসে বাড়িঘর ভাঙচুর চালান। আমাকে জোরপূর্বক ঘর থেকে বের করে দেওয়া হয় এবং আমার কানে ও গলায় থাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়া হয়।”এলাকাবাসীর অভিযোগ, এক প্রভাবশালী ও স্বার্থান্বেষী মহলের সাথে হাত মিলিয়ে মোটা অংকের উৎকোচের বিনিময়ে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। স্থানীয় বাসিন্দা নুরুল হুদা ও শাহজাহানসহ একাধিক প্রত্যক্ষদর্শী জানান, ওই বিশাল পাহাড়ি ও বন এলাকায় রেঞ্জ কর্মকর্তার প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় বনভূমি দখল করে শত শত পাকা দালানকোঠা ও ইমারত গড়ে উঠছে। সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে দীর্ঘদিন ধরে থাকা এই নিরীহ ও অসহায় দিনমজুরের পুরনো টিনের ঘরটি চক্রান্ত করে ভেঙে দেওয়া হলো।অভিযোগের বিষয়ে জানতে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা কুদ্দুসুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং অফিসে যাওয়ার কথা বলে তড়িঘড়ি করে সংযোগ কেটে দেন।উল্লেখ্য, এই রেঞ্জ কর্মকর্তার সহযোগিতায় মোটা অংকের টাকার বিনিময়ে পাহাড় কাটা সহ বনভূমিতে শত শত পাকা ঘর বাড়ি নির্মাণের অভিযোগ রয়েছে। যাহা তদন্ত করলে ঘটনার শতভাগ সত্যতা মিলবে বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।সরকারি ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি এবং বন ও পাহাড় নিধনকারী এই রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণসহ ঊর্ধ্বতন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দারা।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...