1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বেতাগী সৃষ্টি একাডেমি ফুটবল টুর্নামেন্ট-২০২৬এর ফাইনাল অনুষ্ঠিত

  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

রাকিব সিকদার স্টাফ রিপোর্টার

বরগুনার বেতাগীতে আটটি দলের অংশগ্রহণে সৃষ্টি একাডেমি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে জবা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জুঁই দল।শুক্রবার বিকেলে উপজেলার ঝোপখালী গ্রামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা ঘিরে মাঠে যুবক, শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একাডেমির পরিচালক মোহাম্মদ ফোরকান ইসলাম ইমরাতের সঞ্চালনায় প্রতিষ্ঠাতা মোঃ হোসেন আলী আকন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহাদাত হোসেন মুন্না।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বিশ্ব মিডিয়া পত্রিকার ইনচার্জ সজিবুর রহমান, দৈনিক আমার সংবাদের সংবাদদাতা মোঃ সুজন ,দৈনিক মাতৃভূমির প্রতিনিধি মো জামাল হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ আলামিন, সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ জাকির হোসেন খান ও মোঃ জলিল আকন প্রমুখ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি মোঃ শাহাদাত হোসেন মুন্না বলেন, খেলাধুলা শুধু বিনোদনের বিষয় নয়, এটি শারীরিক ও মানসিক সুস্থতা, পারস্পরিক সৌহার্দ্য এবং সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

একাডেমিক পরিচালক মোহাম্মদ ফোরকান ইসলাম ইমরান বলেন, নিয়মিত খেলাধুলার আয়োজন হলে যুবকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উৎসাহ ও অনুপ্রেরণা আরও দৃঢ় হয়।

একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদক , মোবাইল আসক্তি ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেও খেলাধুলা কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই প্রত্যেক গ্রামে ক্রীড়া কার্যক্রম আরও বাড়ানো প্রয়োজন।খেলা শেষে চ্যাম্পিয়ন জুঁই দলের দলীয় নেতার হাতে ট্রফি তুলে দেওয়া হয়। পুরো আয়োজন ঘিরে যুবক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...