1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

লক্ষ্মীপুরে ১২ বছরের কিশোর খুন, মামলার আসামি রুবেল গ্রেপ্তার

  • আপলোডের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

মো. আলাউদ্দিন, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে পূর্ববিরোধের জেরে রিয়াদ (১২) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় রুবেল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে সদর উপজেলার ৪ নম্বর চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চররুহিতা গ্রামের নানু মাঝি বাড়ির গেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ ওই এলাকার সাহেদ হোসেনের ছেলে।পুলিশের ভাষ্য অনুযায়ী, রিয়াদের সঙ্গে রুবেলের আগে থেকেই বিরোধ ছিল। ঘটনার সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রুবেল ছুরি দিয়ে রিয়াদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে গুরুতর আহত হয়ে রিয়াদ ঘটনাস্থলে পড়ে যায়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ৩০ আগস্ট লক্ষ্মীপুর সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি দণ্ডবিধির ৩০২ ধারায় দায়ের করা হয়েছে।মামলার পর লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমীর তত্ত্বাবধানে লক্ষ্মীপুর মডেল থানার একটি দল অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি রুবেলকে গ্রেপ্তার করে।পুলিশ জানায়, গ্রেপ্তার রুবেলকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...