1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাকরি থেকে চিকিৎসা—মানুষের পাশে আঃ রহিম তালুকদার, এখন বৃহত্তর দায়িত্বের প্রত্যাশা পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করলেন এলিজা জামান বাঘাইছড়িতে বিজিবির অভিযান! পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ১০৮ ঘনফুট সেগুন কাঠ, জব্দকৃত কাঠের মূল্য প্রায় ৫ লাখ টাকা” বরগুনায় খাল খননে ভাগ্য বদলের স্বপ্ন, কালভার্টের বাধায় থমকে যাওয়ার শঙ্কা ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধ, অবৈধ দখলের অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত লক্ষ্মীপুরে ১২ বছরের কিশোর খুন, মামলার আসামি রুবেল গ্রেপ্তার অপরাধে কঠোর, মানুষের সমস্যায় মানবিক—মাত্র ৮ মাস ২০ দিনে কাঁঠালিয়ায় আলোচনায় ওসি রায়হান মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান; বেতাগী সৃষ্টি একাডেমি ফুটবল টুর্নামেন্ট-২০২৬এর ফাইনাল অনুষ্ঠিত ঝালকাঠির পিপি এপিপি ও জিপি এজিপি থেকে বাদ পড়েছে বিএনপির ত্যাগী নেতারা

চাকরি থেকে চিকিৎসা—মানুষের পাশে আঃ রহিম তালুকদার, এখন বৃহত্তর দায়িত্বের প্রত্যাশা

  • আপলোডের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

সজীবুর রহমান | বিশ্ব মিডিয়া

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আউরিয়া গ্রামের মোঃ আঃ রহিম তালুকদারকে একজন মানবিক ও জনবান্ধব ব্যক্তি হিসেবে উল্লেখ করে তাঁর সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, নিজের পেশাগত জীবনের পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং অসহায় মানুষের চিকিৎসা, কর্মসংস্থানসহ বিভিন্ন প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

স্থানীয়দের ভাষ্য, একটি উপজেলায় অসংখ্য মানুষ নিজেদের কর্ম ও জীবিকা নিয়ে ব্যস্ত থাকলেও অন্যের বিপদে পাশে দাঁড়ানো মানুষের সংখ্যা তুলনামূলকভাবে কম। সেই জায়গায় আঃ রহিম তালুকদারের মানবিক কর্মকাণ্ড তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে।ছাত্রজীবন থেকেই মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্তমোঃ আঃ রহিম তালুকদার পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আউরিয়া গ্রামের বাসিন্দা। পিতা মৃত আলী আহম্মাদ তালুকদার।স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, স্কুলজীবন থেকেই তিনি মানবিক ও সদাচরণে পরিচিত ছিলেন।

ছাত্রজীবনে স্কাউটের লিডার হিসেবে দায়িত্ব পালন করেন এবং যশোর যামুরীতেও প্রশিক্ষণ গ্রহণ করেন। একই সময়ে ছাত্ররাজনীতির প্রতিও তাঁর আগ্রহ তৈরি হয়।কলেজজীবনে শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে তাঁর ছিল আন্তরিক সম্পর্ক। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ছিলেন বলে স্থানীয়রা জানান।কর্মজীবনেও মানুষের পাশেঢাকায় কর্মজীবনে তিনি বিভিন্ন দায়িত্বে কাজ করেছেন। স্থানীয়দের দাবি, কর্মজীবনে নিজের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিতে সহযোগিতা করেছেন। তাঁর সহযোগিতায় চাকরি পাওয়া অনেকেই বর্তমানে স্বাবলম্বী হয়ে জীবনযাপন করছেন বলেও তাঁরা জানান।স্থানীয়দের মতে, একজন মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা শুধু চাকরি দেওয়া নয়; এর মাধ্যমে একটি পরিবারের জীবনযাত্রার পরিবর্তনের সুযোগ তৈরি হয়।চিকিৎসাসেবায় সহযোগিতার দাবিআঃ রহিম তালুকদারের মানবিক কর্মকাণ্ডের অন্যতম দিক হিসেবে স্থানীয়রা চিকিৎসাসেবায় তাঁর সহযোগিতার কথা তুলে ধরেছেন।

তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ও অসহায় মানুষের চিকিৎসার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। বরিশাল বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষও প্রয়োজনের সময় তাঁর কাছে সহযোগিতা পেয়েছেন বলে স্থানীয়দের বক্তব্য।ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর প্রতিও তাঁর বিশেষ নজর রয়েছে বলে জানান তাঁরা।রাজনৈতিক পরিচয়ের বাইরে জনসম্পৃক্ততার দাবিআঃ রহিম তালুকদার বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হলেও বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে বলে স্থানীয়রা জানান।তাঁদের ভাষ্য, সাধারণ মানুষের প্রয়োজন ও সমস্যার কথা নিয়ে তিনি বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও দায়িত্বশীল ব্যক্তিদের কাছে গেছেন। মানুষের জন্য কাজ করার মানসিকতার কারণেই বিভিন্ন মহলে তাঁর গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে দাবি তাঁদের।বৃহত্তর পরিসরে দায়িত্ব দেওয়ার আহ্বানস্থানীয়দের পক্ষ থেকে বলা হয়েছে, আঃ রহিম তালুকদারের অভিজ্ঞতা ও মানবিক কর্মকাণ্ডকে বৃহত্তর পরিসরে কাজে লাগানোর সুযোগ দেওয়া প্রয়োজন।তাঁদের দাবি, প্রশাসনিক ও মানবসেবামূলক কোনো দায়িত্ব পেলে তিনি আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারবেন।

এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁর মতো একজন মানবিক ও জনবান্ধব ব্যক্তিকে উপযুক্ত দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।সাংবাদিকতার সঙ্গেও সম্পৃক্তসামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি আঃ রহিম তালুকদার সাংবাদিকতার সঙ্গেও যুক্ত বলে স্থানীয়দের দেওয়া তথ্যে জানা গেছে। তিনি দৈনিক মুক্ত খবরের সিনিয়র রিপোর্টার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দুইবার নির্বাচিত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে দাবি করা হয়েছে।এ ছাড়া মানবসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তিনি দুইবার পদক পেয়েছেন বলেও স্থানীয়দের পক্ষ থেকে জানানো হয়েছে।

‘এমন মানুষকে আরও কাছে পেতে চাই’নেছারাবাসীর প্রত্যাশা, আঃ রহিম তালুকদারের মানবিক কর্মকাণ্ড আরও বিস্তৃত হোক এবং তিনি আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পান।স্থানীয়দের ভাষায়, “সমাজে মানুষের অভাব নেই, কিন্তু মানুষের জন্য কাজ করেন—এমন মানুষের অভাব আছে।”তাঁদের প্রত্যাশা, মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসা আঃ রহিম তালুকদার ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকবেন এবং তাঁর মানবিক কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে।নেছারাবাসীর পক্ষ থেকে তাঁর সর্বাঙ্গীণ মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করা হয়েছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...