1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাওরাকাঠি বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠিত

  • আপলোডের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

ঝালকাঠি সংবাদদাতা:

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে ঝালকাঠির সাওরাকাঠি নব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে ঈদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩১ আগস্ট ২০২৬) সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা কৃষক দলের সভাপতি মোঃ তকদীর হোসেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাওরাকাঠি নব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মোঃ হাফিজুর রহমান। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু গোপাল কৃষ্ণ বিড়াল, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।সিরাতুন্নবী। (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম, আদর্শ এবং মানবতার কল্যাণে তাঁর অসামান্য অবদান নিয়ে আলোচনা করেন। তাঁরা মহানবী (সা.)-এর আদর্শকে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে ধারণ করার আহ্বান জানান।অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে কোমলমতি শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে।আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রধান অতিথি ও সভাপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে কোমলমতি শিক্ষার্থীরা।সবশেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ, দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্ব মানবতার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...