1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বেতাগীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন সিলেটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, থানায় স্ত্রীর লিখিত অভিযোগ ওসমানী মেডিকেলের ডেলিভারি ওয়ার্ডে ওয়ার্ড বয় শাহীনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাওরাকাঠি বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠিত চাকরি থেকে চিকিৎসা—মানুষের পাশে আঃ রহিম তালুকদার, এখন বৃহত্তর দায়িত্বের প্রত্যাশা পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করলেন এলিজা জামান বাঘাইছড়িতে বিজিবির অভিযান! পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ১০৮ ঘনফুট সেগুন কাঠ, জব্দকৃত কাঠের মূল্য প্রায় ৫ লাখ টাকা” বরগুনায় খাল খননে ভাগ্য বদলের স্বপ্ন, কালভার্টের বাধায় থমকে যাওয়ার শঙ্কা ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধ, অবৈধ দখলের অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

সিলেটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, থানায় স্ত্রীর লিখিত অভিযোগ

  • আপলোডের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

সিলেট নগরীর উত্তর বালুচর এলাকায় এক সাংবাদিকের ওপর হামলা, মারধর ও টাকা-মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জনকে আসামি করে হযরত শাহপরান (র.) থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আক্রান্ত সাংবাদিকের স্ত্রী।শনিবার (৩০ আগস্ট) সাংবাদিকের স্ত্রী পারুল বেগম থানায় এ অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, শুক্রবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে জোনাকী আবাসিক এলাকার মাসুক মিয়ার চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।অভিযোগ সূত্রে জানা যায়, ওই রাতে হান্নানিয়া মসজিদে অনুদানের টাকা দিতে গিয়ে মসজিদটি বন্ধ দেখতে পান সাংবাদিক মো. বদরুর রহমান বাবর। পরে মসজিদের মোতাওয়াল্লি শাহ আলম মেম্বার ও ক্যাশিয়ার আলাউদ্দিনকে নিয়ে তিনি জোনাকী আবাসিক এলাকার মাসুক মিয়ার চায়ের দোকানের সামনে বসে মসজিদের উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন।এ সময় পূর্ববিরোধের জের ধরে এক ব্যক্তি সেখানে এসে সাংবাদিক বদরুর রহমান বাবরের সঙ্গে কথা কাটাকাটি শুরু করেন এবং তার বিরুদ্ধে দায়ের করা একটি সাইবার মামলা প্রত্যাহারের জন্য চাপ দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে ওই ব্যক্তি আরও কয়েকজনকে ঘটনাস্থলে ডেকে আনেন।অভিযোগে বলা হয়, পরে তারা সাংবাদিককে ঘিরে ধরে সংঘবদ্ধভাবে মারধর করেন। এ সময় লোহার রড বা রুল দিয়ে তার মাথায় আঘাতের চেষ্টা করা হয়। আত্মরক্ষার জন্য সরে যাওয়ার সময় তিনি মাটিতে পড়ে গেলে তার ডান পায়ে লোহার রড দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।হামলার একপর্যায়ে তার পকেটে থাকা প্রায় ৯ হাজার টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। পরে ওই মোবাইল ফোন দিয়ে তার বুকে আঘাতের চেষ্টা করা হলে তিনি তা প্রতিহত করে ফোনটি নিয়ে ঘটনাস্থল থেকে সরে যান।অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর আহত সাংবাদিককে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ছড়ারপার এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা তাদের সিএনজি অটোরিকশার গতিরোধ করে পুনরায় হামলার চেষ্টা করেন। নিরাপত্তার স্বার্থে পরে তারা নয়াসড়ক এলাকায় স্বজনের বাসায় চলে যান। এরপর একটি বেসরকারি হাসপাতালে সাংবাদিক বদরুর রহমান বাবর চিকিৎসা নেন।অভিযোগকারী জানান, এলাকার বিভিন্ন অনিয়ম, টিলা কর্তন ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংবাদিক বদরুর রহমান বাবরের অবস্থানের কারণে অভিযুক্তদের সঙ্গে তার পূর্ববিরোধ রয়েছে। এর আগে হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং অনলাইনে হয়রানির অভিযোগে সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা, হযরত শাহপরান (র.) থানায় দুটি সাধারণ ডায়েরি এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে পৃথক আবেদন করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।অভিযোগে ঘটনাস্থলের মোবাইল ভিডিও, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও অন্যান্য আলামত সংগ্রহ করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে। পাশাপাশি সাংবাদিক বদরুর রহমান বাবর ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করারও আবেদন করা হয়েছে।এ ঘটনায় তিনজনকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জনকে আসামি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।হযরত শাহপরান (র.) থানায় অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...