1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বেতাগীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

  • আপলোডের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

স্বপন কুমার ঢালী, বেতাগী (বরগুনা):

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্যবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বরগুনার বেতাগীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানে তুলে ধরা হয় বিদ্রোহী কবির জীবন, কর্ম ও সৃষ্টিশীলতার বিভিন্ন দিক। বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত এ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ: সাদ্দাম হোসেন এর সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক মোস্তারী আক্তার এ্যানী’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তিতা করেন, বিশেষ অতিথি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান, বিশেষ অতিথি অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর-রশিদ হাওলাদার, বিবিচিনি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসাইন, বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. শাহীন, সবুজ কানন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম লাভলু, বেতাগী প্রেস ক্লাব সভাপতি মো. কামাল হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. নেছার উদ্দিন খান, বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার, বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজ সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন সোহেল।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চল চল চল কবিতার দলীয় সংগীত পরিবেশন করে বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তরুন শিক্ষার্থীবৃন্দ। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।আলোচনা সভায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন অসাম্প্রদায়িক, মানবতাবাদী ও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার এক অনন্য প্রতিভা।

তাঁর কবিতা ও গান মানুষের অধিকার, স্বাধীনতা, সাম্য ও ভালোবাসার কথা বলে। বর্তমান প্রজন্মের কাছে নজরুলের আদর্শ ও সৃষ্টিকর্ম তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানে নজরুলের লেখা দেশাত্মবোধক ও গণসংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। শিশু-কিশোর ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনায় উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

জাতীয় কবির অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মকে নজরুলের সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে আরও গভীরভাবে পরিচিত করার প্রত্যাশা করা হচ্ছে।অনুষ্ঠানের শেষপর্বে অংশগ্রহণকারী শিল্পী ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানানো হয় এবং নজরুলের আদর্শ ধারণ করে সুন্দর ও বৈষম্যহীন সমাজ গঠনের আহ্বান জানানো হয়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...