1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিংগাইরে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার টঙ্গী পশ্চিম থানার অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১০ আটপাড়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে যোগ্য, ত্যাগী ও প্রত্যাশিত মুখ মুন্না খান শাহীন সিলেট সিটির ড্রাফটসম্যান থেকে রাতারাতি উপ সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য রাকু? কোম্পানীগঞ্জে প্রশাসনের অভিযানে বরমছড়া’ দুবড়িরখালে বালু জব্দ,জরিমানাসহ,লিষ্টার মেশিন ধ্বংস ডিজিটাল প্ল্যাটফর্মে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মানহানি ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি উত্তরার দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে আন্ডারপাস ও ওভারপাস নির্মাণের উদ্যোগে এলাকাবাসীর কৃতজ্ঞতা চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ ৫ সন্ত্রাসী আটক ময়মনসিংহের ফুলবাড়িয়ায় হেরোইন বিক্রির সময় হাতেনাতে মাদক কারবারি গ্রেফতার মধুখালীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতিক দত্ত’র অভিযানে নদীতে অবৈধ বালি উত্তোলনকারী ড্রেজার জব্দ, আটক ১

দেড় যুগ পর ২৭তম বিসিএস থেকে নিয়োগ ৬৭৩

  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

২৭তম বিসিএস থেকে প্রথম পর্যায়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশ অনুযায়ী, ৬৭৩ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ ব্যাচের কর্মকর্তারা ২০০৮ সালের নভেম্বরে যোগদান করেছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ২৭তম বিসিএস পরীক্ষা-২০০৫-এর মাধ্যমে প্রথম পর্যায়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ৫ নভেম্বরের চিঠির সুপারিশক্রমে ৬৭৩ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুসারে (২২,০০০-৫৩,০৬০/- টাকা বেতনক্রমে) নিয়োগ দেওয়া হলো।

নিয়োগের শর্তে বলা হয়, নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এ বুনিয়াদি প্রশিক্ষণ শেষে তাকে তার চাকরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরকার যেভাবে স্থির করবে, সেভাবে পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। ২ বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। প্রয়োজনে সরকার এ শিক্ষানবিশকাল অনূর্ধ্ব ২ বছর বৃদ্ধি করতে পারবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...