1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

মনোনয়ন যাচাই শেষে মানিকগঞ্জে ১৮ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৯

  • আপলোডের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

মোঃ বজলুর রহমান,
মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং বিভিন্ন ত্রুটি ও আইনগত জটিলতার কারণে ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে যাচাই-বাছাই কার্যক্রম শেষে এসব তথ্য নিশ্চিত করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার নাজমুল আরা সুলতানা।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই ও শুনানি কার্যক্রম পরিচালনা করা হয়। দীর্ঘ শুনানি শেষে তিনটি আসনের চূড়ান্ত বৈধ ও বাতিল প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ-১ সংসদীয় আসনে মোট ৯ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং ২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন— স্বতন্ত্র প্রার্থী আবদুল আলিম এবং আম জনতার পার্টির প্রার্থী শাজাহান খান।
মানিকগঞ্জ-২ আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন বৈধ এবং ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। বাতিল হওয়াদের মধ্যে বিএনপির দুইজন বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আবিদুর রহমান খান ও আব্দুল হক মোল্লা এবং জাতীয় পার্টির প্রার্থী এস এম আব্দুল মান্নান রয়েছেন।
অন্যদিকে মানিকগঞ্জ-৩ আসনে সর্বাধিক ১২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ৮ জনের মনোনয়ন বৈধ এবং কাগজপত্রে নানা জটিলতা ও অসংগতির কারণে ৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা হলেন— বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা, এবি পার্টির মোহাম্মদ রফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম খান এবং মোহাম্মদ ফারুক হোসেন।
এদিকে জেলা নির্বাচন কার্যালয় জানায়, গত ২৯ ডিসেম্বর মনোনয়ন সংগ্রহ ও দাখিলের শেষ দিনে মানিকগঞ্জ জেলার তিনটি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও দাখিল করেন ২৭ জন প্রার্থী। দীর্ঘ ৬ দিনের যাচাই-বাছাই শেষে রোববার চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।
উল্লেখযোগ্য বিষয় হলো— তিনটি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এতে করে নির্বাচনী মাঠে প্রচার-প্রচারণা আরও জোরদার হবে বলে মনে করছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা। পাশাপাশি বাতিল হওয়া প্রার্থীদের কেউ কেউ আপিল করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে।
মনোনয়ন যাচাই-বাছাই শেষে মানিকগঞ্জের তিনটি আসনেই নির্বাচনী পরিবেশ নতুন করে গতি পাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...