1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ‎ক্ষমতার দাপটে বেপরোয়া বানারীপাড়া থানার ওসি অটো পাশের মাধ্যমে শিক্ষা ব্যাবস্থা ধ্বংস করা হয়েছিল : এমপি আবুল কালাম মাহফুজ জাহিদ বেতাগীতে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, দাঁত ক্ষতিগ্রস্ত সালাউদ্দিন; গ্রেপ্তার ২

সাভারের বিরুলিয়ায় ২১পিচ ইয়াবাসহ এক ব্যক্তি আটক

  • আপলোডের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

আলমগীর হোসেন: গতকাল রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে ২১পিচ ইয়াবা সহ সাইফুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আল-আমিনের নেতৃত্বে এসআই জাকারিয়াসহ সঙ্গী ফোর্স একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে কালিয়াকৈর এলাকা থেকে সাইফুল ইসলাম (২৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, আটক সাইফুল ইসলাম কালিয়াকৈর এলাকার (মৃত)মোহাম্মদ -আলি ছেলে। অভিযানের সময় তার হেফাজত থেকে ২১পিচ ইয়াবা পাওয়া যায়,যা অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল।এ বিষয়ে বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ এসআই আল-আমিন জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।তিনি আরও জানান, এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...