1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কুমিরা আইআইইউসি গেটের সামনে বিশ্ববিদ্যালয়ের দাবির পরিপ্রেক্ষিতে স্পিড ব্রেকার নির্মাণের একদিন পরই অপসারণ, পরিকল্পনা নিয়ে প্রশ্ন ট্রেইলার চালককে ‘ঘাতক’ আখ্যা নয়, সুষ্ঠু তদন্তের দাবি শ্রমিকদের ঝালকাঠির কাঁঠালিয়ায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর লিফলেট বিতরণ মাইশার মৃত্যুতে জড়িত ঘাতক লরি চালককে গ্রেফতার করল জেলা গোয়েন্দা পুলিশ নভেম্বরে COP31 সম্মেলনে যাচ্ছেন বেতাগীর কৃতিসন্তান খাইরুল ইসলাম মুন্না, বিশ্বমঞ্চে তুলে ধরবেন উপকূলবাসীর জলবায়ু সংকট চট্টগ্রামে সাংবাদিকদের কল্যাণে করণীয় নিয়ে মতবিনিময়, মর্যাদা, নিরাপত্তা ও অধিকার রক্ষার প্রত্যয় কৃষি ব্যাংক মঞ্জুর হওয়া এখন পর্যন্ত ঋণ না দেওয়ায় হবিগঞ্জে দেউন্দি টি কোম্পানি কর্তৃপক্ষ বিকল্প অন্য উৎস হতে ঋণ গ্রহন করে বন্ধ হওয়া চার চা বাগানে শ্রমিকদের মজুরি ও রেশন দিল সিলেটে পূর্ব বিরোধের জেরে আগুন ও লুটপাটের অভিযোগ ১০ জনের বিরুদ্ধে মামলা ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে বাঁশখালীর এমপি জহিরুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন নিয়ে আলোচনা অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগমুক্তি কামনায় ডব্লিউআইপিসির আন্তর্জাতিক সাংবাদিক নেতৃবৃন্দ

শায়েস্তাগঞ্জে রাস্তায় অস্বাস্থ্যকর পরিবেশে ধুলাবালির বিক্রি হচ্ছে ইফতার সামগ্রী , স্বাস্থ্যের ঝুঁকি

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ঃ

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরশহরে হাটবাজার সহ বিভিন্ন স্থানে সড়ক ও ফুটপাতে জমে উঠেছে ইফতার সামগ্রী জমজমাট বেচাকেনা। তবে এসব ইফতার সামগ্রী বিক্রি হচ্ছে চরম অস্বাস্থ্যকর ধুলাবালির পরিবেশে। ধুলাবালির ট্রেনের , যানবাহনের ধোঁয়া ও পথচারীদের ভিরের মাঝেই খোলা অবস্থায় রাখা হচ্ছে পেঁয়াজু , বেগুনপুড়ি, রং মেশানো জিলাপি , মিস্টি , তাল মহল মিদানা, ছোলা , পোলাও , খেজুর ও অন্যান্য ভাজা পোড়া খাবার বিক্রি । বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সরজমিনে হাটবাজার ঘুরে দেখা যায় , দাউদনগর বাজার রেলগেইট সংলগ্ন , স্টেশন রোড , ড্রাইভার বাজার , পুরান বাজার , হাসপাতাল সড়ক অধিকাংশ ইফতার সামগ্রী দোকানে খাবার ঢেকে রাখার কোনো ব্যবস্থা নেই।

আবার কেউ কেউ একদিকে পলিথিন দিয়ে ঢেকে রাখা হচ্ছে । সড়কের পাশেই চলছে রিকশা , অটোরিকশা সিএনজি , ট্রাক্টর , মোটরসাইকেল , ভারি যানবাহন , নোহা, প্রাইভেট কার, হাই এক্স , আর অন্য দিকে চলছে ট্রেন চলাচল । ফলে ধুলাবালি সরাসরি খাবারের ওপর জমছে । যা এসব খাবার খেয়ে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। পৌরশহরে একধরনের অসাধু হোটেল রেস্টুরেন্ট, মিস্টি দোকান ব্যবসায়ী রয়েছে খাবার তৈরি জায়গায় নোংরা পরিবেশ এবং রাস্তার পাশে খোলা আকাশের নিচে তিরপল বা পলিথিন টাঙানো বিভিন্ন আইটেম মিস্টি জাতীয় মধ্যে রং মিশ্রিত করে বিক্রি করে যাচ্ছে । তাদেরকে সহযোগীতা সাহসী দিচ্ছে কিছু মাতব্বর । আবার কোনো কোনো হোটেল রেস্টুরেন্টে বা মিস্টি দোকানে ইফতার তৈরি বিক্রি না হলে রেখে দেয় ফ্রিজে। পরের দিন বাসি খাবার গরম করে আবার বিক্রি করে যাচ্ছে ।

সকল ধরনের গাড়ি যাতায়াতে ধুলাবালি বিষাক্ত বাতাস উড়ে এসে খাবারের ওপর পরে । বাস্তবে তা মানছে না ব্যবসায়ীরা। এসব খাবার খেয়ে নানা ধরনের সংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে। এ বিষয়ে ভ্রাম্যমান আদালত অভিযান করে জরিমানা করলেও নির্দেশ মানছে না । এবিষয়ে সংশ্লিষ্ট ভোক্তা অধিকার নিয়মিত শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রতিটি হাটবাজারে ও ফুটপাতে তদারকি করে অভিযান পরিচালনা করা প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল ।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...