1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কুমিরা আইআইইউসি গেটের সামনে বিশ্ববিদ্যালয়ের দাবির পরিপ্রেক্ষিতে স্পিড ব্রেকার নির্মাণের একদিন পরই অপসারণ, পরিকল্পনা নিয়ে প্রশ্ন ট্রেইলার চালককে ‘ঘাতক’ আখ্যা নয়, সুষ্ঠু তদন্তের দাবি শ্রমিকদের ঝালকাঠির কাঁঠালিয়ায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর লিফলেট বিতরণ মাইশার মৃত্যুতে জড়িত ঘাতক লরি চালককে গ্রেফতার করল জেলা গোয়েন্দা পুলিশ নভেম্বরে COP31 সম্মেলনে যাচ্ছেন বেতাগীর কৃতিসন্তান খাইরুল ইসলাম মুন্না, বিশ্বমঞ্চে তুলে ধরবেন উপকূলবাসীর জলবায়ু সংকট চট্টগ্রামে সাংবাদিকদের কল্যাণে করণীয় নিয়ে মতবিনিময়, মর্যাদা, নিরাপত্তা ও অধিকার রক্ষার প্রত্যয় কৃষি ব্যাংক মঞ্জুর হওয়া এখন পর্যন্ত ঋণ না দেওয়ায় হবিগঞ্জে দেউন্দি টি কোম্পানি কর্তৃপক্ষ বিকল্প অন্য উৎস হতে ঋণ গ্রহন করে বন্ধ হওয়া চার চা বাগানে শ্রমিকদের মজুরি ও রেশন দিল সিলেটে পূর্ব বিরোধের জেরে আগুন ও লুটপাটের অভিযোগ ১০ জনের বিরুদ্ধে মামলা ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে বাঁশখালীর এমপি জহিরুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন নিয়ে আলোচনা অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগমুক্তি কামনায় ডব্লিউআইপিসির আন্তর্জাতিক সাংবাদিক নেতৃবৃন্দ

মাইশার মৃত্যুতে জড়িত ঘাতক লরি চালককে গ্রেফতার করল জেলা গোয়েন্দা পুলিশ

  • আপলোডের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

।শাহাব উদ্দিন, চট্টগ্ৰাম প্রতিনিধি।

সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) মেধাবী শিক্ষার্থী মাইশার মৃত্যুর ঘটনায় জড়িত ঘাতক লরি চালককে অবশেষে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত চালকের নাম মো. রিয়াজ উদ্দিন (৩২)। তার পিতা মো. আবু তাহের। তার বাড়ি নোয়াখালী সদর থানাধীন বাটির টেক এলাকায়।যেভাবে ঘটেছিল দুর্ঘটনা:জানা গেছে, সম্প্রতি সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় গুরুতর আহত হন ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী মাইশা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে।মাইশার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ হয়ে ওঠেন সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের ৫ ঘণ্টার অবরোধ:মাইশার মৃত্যুর প্রতিবাদে ও বিচারের দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রায় পাঁচ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।পরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের আশ্বাসে এবং শিক্ষার্থীদের উত্থাপিত পাঁচ দফা দাবির পরিপ্রেক্ষিতে তারা অবরোধ প্রত্যাহার করেন।শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে অন্যতম প্রধান দাবি ছিল দুর্ঘটনায় জড়িত লরি চালককে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা।যেভাবে গ্রেফতার হলো চালক:শিক্ষার্থীদের দাবিকে গুরুত্বের সঙ্গে নিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ শুরু থেকেই ঘাতক চালককে শনাক্ত ও গ্রেফতারে তৎপর ছিল। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় চালকের অবস্থান শনাক্ত করে অভিযান চালায় ডিবির বিশেষ দল।অবশেষে অভিযানে অভিযুক্ত লরি চালক রিয়াজ উদ্দিনকে গ্রেফতার করা সম্ভব হয়।পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হতে পারে বলেও জানা গেছে।শিক্ষার্থী ও পরিবারের প্রতিক্রিয়া:গ্রেফতারের খবরে কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন মাইশার সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলেন, শুধু গ্রেফতারই যথেষ্ট নয়, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে আর কোনো মাইশাকে এভাবে অকালে প্রাণ হারাতে না হয়।তারা মহাসড়কে বেপরোয়া লরি ও ভারী যান চলাচল নিয়ন্ত্রণ, ফুটওভার ব্রিজ ও নিরাপদ পারাপারের ব্যবস্থা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও পুনর্ব্যক্ত করেন।মাইশার পরিবারও দ্রুত বিচার ও দোষীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...