চট্টগ্রাম প্রতিনিধি: মো. মাসুদ ইসলাম
চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় ট্রেইলার চালককে এককভাবে দায়ী না করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে ট্রেইলার শ্রমিকদের একটি সংগঠন।সম্প্রতি প্রকাশিত একটি প্রচারপত্রে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, দুর্ঘটনার পেছনে একাধিক বিষয় জড়িত থাকতে পারে। তাদের দাবি, দুর্ঘটনার সময় একটি প্রাইভেটকার ট্রেইলারকে ওভারটেক করে সামনে গিয়ে ব্রেক করে। একই সময়ে মহাসড়কে বাস দাঁড় করানোর পরিস্থিতি তৈরি হয়। ট্রেইলার চালক গাড়িটি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও শেষ পর্যন্ত দুর্ঘটনা ঘটে এবং মেধাবী শিক্ষার্থী মাইশার মৃত্যু হয়।প্রচারপত্রে আরও উল্লেখ করা হয়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে সড়ক নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। মহাসড়কের পাশে অবৈধ দখল, অপরিকল্পিত পার্কিং, মাঝখানে পেট্রোল পাম্প এবং যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার বিষয়গুলোও তদন্তের আওতায় আনার দাবি জানানো হয়েছে।শ্রমিক সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, একজন চালক জীবিকা নির্বাহের পাশাপাশি দেশের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই কোনো দুর্ঘটনা ঘটলেই পূর্ণাঙ্গ তদন্ত ছাড়াই একজন চালককে ঘাতক হিসেবে চিহ্নিত করা উচিত নয়।টেইলার শ্রমিক ডিস্ট্রিক ঐক্য সমগ্র বাংলাদেশ এবং চট্টগ্রাম প্রাইমমুভার ট্রেইলার শ্রমিক ইউনিয় রেজি নং ২০৮৮ সংগঠনের সদস্যরা ফটো কার্ড বানিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন,, তাদের ছয় দফা বক্তব্যে ট্রেইলার চালকের বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু তদন্ত, প্রয়োজনীয় প্রমাণ যাচাই এবং নির্দোষ প্রমাণিত হলে তাকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত বাস, প্রাইভেটকার, অবৈধ পার্কিং এবং মহাসড়কের নিরাপত্তাব্যবস্থার বিষয়েও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়েছে।তবে দুর্ঘটনায় শিক্ষার্থী মাইশার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সঠিক কারণ নির্ধারণ এবং দায়ীদের আইনের আওতায় আনা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে।প্রচারনায়: ট্রেইলার শ্রমিক ডিস্ট্রিক ঐক্য সমগ্র বাংলাদেশ ।