1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বেতাগীর সরিষামুড়ি ইউনিয়নে ৩ ভাইয়ের তরমুজের বাম্পার ফলন

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

স্বপন কুমার ঢালী, বেতাগী (বরগুনা):

সরিষামুড়ি ইউনিয়নে তিন ভাইয়ের যৌথ উদ্যোগে চাষ করা তরমুজে বাম্পার ফলন হয়েছে। চলতি মৌসুমে তাদের ক্ষেতজুড়ে সবুজ লতায় ঝুলছে বড় বড় তরমুজ। স্থানীয় কৃষি বিভাগ বলছে, আধুনিক পদ্ধতি ও সময়মতো পরিচর্যার কারণেই এ সফলতা এসেছে।জানা গেছে,বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের ভোড়া কালিকাবাড়ি গ্রামের বাসিন্দা তিন ভাই রাসেল, সাবাবুদ্দিন ও রিয়াদ দীর্ঘদিন ধরে ধান চাষ করলেও এবার প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে তরমুজ আবাদ করেন। প্রায় ১ একর জমিতে উন্নত জাতের তরমুজের চাষ করেন তারা। শুরুতে কিছুটা ঝুঁকি থাকলেও আবহাওয়া অনুকূলে থাকায় এবং রোগবালাই কম হওয়ায় ফলন হয়েছে প্রত্যাশার চেয়েও বেশি।এদিকে ক্ষেতজুড়ে তরমুজের সমারোহ দেখতে প্রতিদিন ভিড় করছেন স্থানীয়রা। অনেকেই বলছেন, কৃষিতে আধুনিক প্রযুক্তি ও পরামর্শ মেনে চললে গ্রামেই তৈরি হতে পারে সাফল্যের নতুন গল্প। সরিষামুড়ি ইউনিয়নের তিন ভাইয়ের তরমুজ চাষ এখন এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে। তরমুজ চাষি রাসেল বলেন, প্রতি একরে গড়ে ২০০ থেকে ৩০০ মণ তরমুজ ফলনের সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে পাইকাররা ক্ষেত থেকে তরমুজ কিনতে আসলে কোন তরমুজ বিক্রি করেনি । বাজারে ভালো দাম পেলে, খরচ বাদ দিয়ে উল্লেখযোগ্য লাভের আশা করছেন তারা। চাষি রিয়াদ বলেন জানান, “পরিশ্রম আর সঠিক পরিকল্পনা থাকলে কৃষিতে সফলতা সম্ভব। আমরা আগামী বছর আরও বেশি জমিতে তরমুজ আবাদ করতে চাই।”বেতাগী কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, উপকূলীয় অঞ্চলের মাটি তরমুজ চাষের জন্য উপযোগী। সঠিক সময় বীজ বপন, সেচ ব্যবস্থাপনা ও জৈব সার ব্যবহারের ফলে ফলন ভালো হয়েছে। কৃষকদের এমন উদ্যোগ অন্যদেরও উদ্বুদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ: সাদ্দাম হেসেন বলেন,’ বেতাগী উপজেলার সকল মানুষের চাহিদা মিটিয়ে অন্য উপজেলায় বিক্রি করা যাবে। তরমুজ চাষে চাষিরা লাভবান হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...