1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

নবীনগরে রাতের আঁধারে ‘ভুয়া পোস্টার’ বিতর্ক: তদন্তে রহস্য উদ্‌ঘাটনের দাবি

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

মো সফর মিয়া, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

প্রতিনিধি;ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাতের আঁধারে টানানো একটি ‘ভুয়া’ পোস্টারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পোস্টারটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলের ছবির পাশাপাশি স্থানীয় বাসিন্দা মো. হাবিবুর রহমানের ছবি ও নাম ব্যবহার করা হয়েছে। তবে হাবিবের দাবি, তাঁর অনুমতি ছাড়াই পরিকল্পিতভাবে এই পোস্টার তৈরি ও সাঁটানো হয়েছে।এ ঘটনায় নিজের নিরাপত্তা ও আইনি সুরক্ষার স্বার্থে আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মো. হাবিবুর রহমান। তিনি উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের বাসিন্দা এবং ২০২২ সালের ইউপি নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদপ্রার্থী ছিলেন।জিডি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার গভীর রাতে নবীনগর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পোস্টারগুলো সাঁটানো হয়। আজ সকালে বাজারে আসা লোকজন পোস্টারগুলো দেখতে পেয়ে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেন। পোস্টারটিতে “ফয়জুর রহমান বাদলের নিঃশর্ত মুক্তি চাই” লেখা থাকলেও, কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও মো. হাবিবের ছবি ও নাম যুক্ত করায় তৈরি হয়েছে নানা রহস্য।ভুক্তভোগী মো. হাবিবুর রহমান বলেন,”আমি কোনো রাজনৈতিক দলের কর্মী বা সমর্থক নই। আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও আইনি জটিলতায় ফেলার উদ্দেশ্যে আমার অনুমতি ছাড়া এই পোস্টার তৈরি করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।”স্থানীয় বাসিন্দাদের দাবি, এটি কেবল পোস্টার লাগানোর সাধারণ ঘটনা নয়; বরং কারও সম্মানহানি কিংবা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অংশ হতে পারে। পোস্টারগুলো কোথায় ছাপা হয়েছে, কারা এর অর্থায়ন করেছে এবং গভীর রাতে কারা এগুলো দেয়ালে লাগিয়েছে—তা আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে খুঁজে বের করার জোর দাবি উঠেছে।এ বিষয়ে নবীনগর থানা কর্মকর্তা(ওসি ভারপ্রাপ্ত) জানান, সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...