1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বাঘাইছড়িতে ধসে যাওয়া সড়ক মেরামতে দিন-রাত কাজ: ৪৮ ঘণ্টায় চালুর আশ্বাস দিলেন ইঞ্জিনিয়ার প্রিয়দর্শী চাকমা

  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সালাউদ্দীন শাহিন,বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

টানা বৃষ্টিতে মারিশ্যা-দীঘিনালা সড়কের ৩ কিলোমিটার এলাকা ধসে যাওয়ায় সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল রাঙ্গামাটির বাঘাইছড়ি। বন্ধ যাত্রী ও পণ্য পরিবহন। হাসপাতালে যেতে পারছেন না জরুরি রোগীরা। বাজারে নিত্যপণ্যের সংকট।কিন্তু অন্ধকারের মধ্যেই আশার আলো।মাঠে সওজ, কাজ চলছে পুরোদমে জনদুর্ভোগের খবর পাওয়ার সাথে সাথেই খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী প্রিয়দর্শী চাকমা’র নেতৃত্বে শুরু হয়েছে জরুরি মেরামত কাজ।সরেজমিনে দেখা যায়, সওজের প্রকৌশলী ও শ্রমিকরা বৃষ্টি-কাদা উপেক্ষা করে ৫০ মিটার ক্ষতিগ্রস্ত অংশে নতুন করে কাজ করছেন।প্রিয়দর্শী চাকমা যা বললেন, আমরা জানি এই সড়ক বন্ধ থাকা মানে বাঘাইছড়ির ৭০-৮০ হাজার  মানুষের কষ্ট। তাই বৃষ্টি থামার সাথে সাথেই আমরা কাজে নেমেছি। সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে আমাদের টিম দিন-রাত পরিশ্রম করছে।এখন নতুন করে ৫০ মিটার জরুরি ভিত্তিতে মেরামত কাজ করছি।তিনি আরও আশ্বস্ত করে বলেন, আগামী দুই দিনের মধ্যেই আমরা সড়কটি যানবাহন চলাচলের উপযোগী করে দিতে পারবো। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি মানুষের ভোগান্তি কমাতে।দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রকৌশলী প্রিয়দর্শী চাকমা বলেন, এই সড়কের ৫টি স্থান এখনও ঝুঁকিপূর্ণ। স্থায়ী সমাধানের জন্য রিটেইনিং ওয়াল ও পাহাড় ধস প্রতিরোধে বড় প্রকল্প হাতে নেওয়া প্রয়োজন।সড়ক বন্ধ। কিন্তু প্রশাসন বসে নেই। ইঞ্জিনিয়ার প্রিয়দর্শী চাকমার নেতৃত্বে সওজের এই তৎপরতা বাঘাইছড়িবাসীর মনে নতুন করে ভরসা জাগিয়েছে।স্থানীয়দের দাবি,দ্রুত সড়ক চালু করার পাশাপাশি ভবিষ্যতে যেন আর এমন ভোগান্তি না হয়, সেজন্য স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাঘাইছড়িবাসী।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...