1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ‎ক্ষমতার দাপটে বেপরোয়া বানারীপাড়া থানার ওসি অটো পাশের মাধ্যমে শিক্ষা ব্যাবস্থা ধ্বংস করা হয়েছিল : এমপি আবুল কালাম মাহফুজ জাহিদ বেতাগীতে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, দাঁত ক্ষতিগ্রস্ত সালাউদ্দিন; গ্রেপ্তার ২

সাভার বিরুলিয়ায় কমলাপুর রাজারবাগ মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়

  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

মোঃ আলমগীর হোসেন

সাভারের কমলাপুরের সেন্ট ফ্রান্সিস জেভিয়ার প্রাথমিক
বিদ্যালয় মাঠে সোমবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত হলো রাজারবাগ মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ২০২৫। ফাইনাল খেলা ঘিরে পুরো এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

নাগরিকদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা”— প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টে ব্যাপক অংশ নেয় স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিরালী। প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৯ বিএনপির মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদিন বাবু, যিনি তরুণদের সুস্থ বিকাশে নিয়মিত ক্রীড়া আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, সাভার থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন , বিরুলিয়া ইউনিয়ন গ্রাম আদালতের চেয়ারম্যান হাজী মো:মনিরুল হক ও বিরুলিয়া ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় ক্রীড়াবিদ, যুবসমাজ ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে গঠিত কমিটির প্রচেষ্টায় আয়োজিত এ টুর্নামেন্টটিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় অংশ নেয় এলাকাবাসী। খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে তৈরি হয় এক প্রাণবন্ত মিলনমেলা।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...