1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে মর্গে মরদেহ জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ, গোপন ক্যামেরায় ধরা পড়ল লেনদেনের দৃশ্য মানিকগঞ্জে দা দিয়ে কুপিয়ে আলম পীরের স্ত্রীকে হত্যা, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুদোকান থেকে বাড়ি ফেরার পথে হামলার অভিযোগ, অভিযুক্ত সাগর পলাতক, ফাঁসির দাবি পরিবারের ও এলাকাবাসীর সাটুরিয়ায় সার না পেয়ে সরকারি কর্মীকে অপদস্থ করল কৃষকরা সাভারের বিরুলিয়ায় পুলিশের অভিযান: ইয়া/বা-গাঁ/জাসহ দুইজন গ্রে/প্তার নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিরুলিয়ায় ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ঝালকাঠিতে অধিকাংশ ইটভাটায় নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, কাঠ পুড়িয়ে তৈরি হচ্ছে ইট রামু গর্জনিয়া ইউনিয়ন ভুমি অফিসে জালিয়াতি করে খতিয়ান সৃজন – অনিয়ম-দুর্নীতির অভিযোগ! স্বর্ণের বাজারদর ওঠানামায় ক্রেতা-বিক্রেতা উভয়ের ন্যায্যতা নিশ্চিতের আহ্বান পিরোজপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজে নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাঘাইছড়িতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাটুরিয়ায় সার না পেয়ে সরকারি কর্মীকে অপদস্থ করল কৃষকরা

  • আপলোডের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার : আমিনুর ইসলাম

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সার না পেয়ে ক্ষুব্ধ কৃষকদের হাতে অপদস্থ হয়েছেন কৃষি বিভাগের এক উপসহকারী কর্মকর্তা। রোববার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার দরগ্রাম বাজারে সার ডিলার বাবুলের দোকানে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমান কৃষি মৌসুমে জমিতে ফসল উৎপাদনের জন্য সারের চাহিদা বেড়েছে। এ সময় দরগ্রাম বাজারের সার ডিলার বাবুলের দোকানে সার কিনতে যান স্থানীয় কৃষকেরা। কিন্তু কাঙ্ক্ষিত সার না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, কৃষকদের বারবার সময় দেওয়া হলেও নির্ধারিত সময়ে দোকানে গিয়ে তারা সার পাননি। বরং সার না দিয়েই তাদের ফিরিয়ে দেওয়া হয়।এ নিয়ে ক্ষুব্ধ কৃষকেরা সংশ্লিষ্ট ব্লকের দায়িত্বপ্রাপ্ত কৃষি উপসহকারী কর্মকর্তা মো. আরিফুল ইসলামের কাছে সারের বিষয়ে জানতে চান। তবে কৃষকদের অভিযোগের সন্তোষজনক জবাব না পাওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে উপস্থিত কয়েকজন কৃষক তাকে থাপ্পড় মেরে দোকান থেকে বের করে দেন বলে অভিযোগ উঠেছে। পরে তাকে আরও মারধরের চেষ্টা করা হলে অন্য কৃষকেরা বাধা দেন।ঘটনার পর কৃষি উপসহকারী কর্মকর্তা আরিফুল ইসলাম বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা কৃষি কর্মকর্তা মোসাম্মৎ তানিয়া তাবাসসুমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম।এ বিষয়ে সাটুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস. এম. তারেক মাহমুদ জানান, কৃষি উপসহকারী কর্মকর্তাকে আঘাত করার ঘটনায় জড়িত ব্যক্তিকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। দ্রুত অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...