1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিরুলিয়ায় ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ঝালকাঠিতে অধিকাংশ ইটভাটায় নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, কাঠ পুড়িয়ে তৈরি হচ্ছে ইট রামু গর্জনিয়া ইউনিয়ন ভুমি অফিসে জালিয়াতি করে খতিয়ান সৃজন – অনিয়ম-দুর্নীতির অভিযোগ! স্বর্ণের বাজারদর ওঠানামায় ক্রেতা-বিক্রেতা উভয়ের ন্যায্যতা নিশ্চিতের আহ্বান পিরোজপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজে নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাঘাইছড়িতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গেট নেই, নেই গেটম্যান; রামুর রেলক্রসিং যেন মরণফাঁদ ! কেড়ে নিল একই পরিবারের ৫ প্রাণ ঈদগাঁওতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা বরগুনায় নির্মিত হচ্ছে বাফার গুদাম, পরিদর্শনে বিসিআইসি ও শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধি দল বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে পাহাড়ি-বাঙালির মিলনমেলায় প্রাণিসম্পদ প্রশিক্ষণ সম্পন্ন

ঝালকাঠিতে অধিকাংশ ইটভাটায় নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, কাঠ পুড়িয়ে তৈরি হচ্ছে ইট

  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

ঝালকাঠি সংবাদদাতা:

ঝালকাঠি জেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অধিকাংশ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকার অভিযোগ উঠেছে। পাশাপাশি ইট পোড়ানোর কাজে কয়লার পরিবর্তে অবাধে ব্যবহার করা হচ্ছে কাঠ। এতে পরিবেশ দূষণ, বনজ সম্পদ ধ্বংস এবং জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা করছেন স্থানীয় সচেতন মহল।অভিযোগ রয়েছে, জেলার বিভিন্ন স্থানে পরিচালিত ইটভাটাগুলোর মধ্যে অনেকগুলোর প্রয়োজনীয় পরিবেশগত অনুমোদন ও ছাড়পত্র নেই। পরিবেশ সংরক্ষণ আইন ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন ও বিধিনিষেধ মেনে ইটভাটা পরিচালনার কথা থাকলেও কিছু ভাটায় এসব নিয়ম মানা হচ্ছে না বলে স্থানীয়দের দাবি।এদিকে ইট পোড়ানোর কাজে কাঠ ব্যবহার করায় আশপাশের এলাকায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে। এতে বায়ুদূষণের পাশাপাশি শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। ভাটার ধোঁয়া ও ছাইয়ের কারণে ফসলি জমি, গাছপালা এবং এলাকার স্বাভাবিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে।স্থানীয়দের অভিযোগ, এসব অনিয়মের বিরুদ্ধে কার্যকর নজরদারি ও নিয়মিত অভিযান না থাকায় কিছু ইটভাটা মালিক নিজেদের ইচ্ছামতো কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ফলে পরিবেশ রক্ষার আইন ও বিধিমালা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।সচেতন মহলের দাবি, জেলার সব ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, বৈধ লাইসেন্স এবং জ্বালানি ব্যবহারের বিষয়টি জরুরি ভিত্তিতে যাচাই করতে হবে। যেসব ইটভাটা আইন অমান্য করে পরিচালিত হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে।এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা। পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান এবং কাঠ দিয়ে ইট পোড়ানো বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...